বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাসরি ভক্তদের যা বললেন শাকিব ও শ্রাবন্তী (ভিডিও)

AvoP9ovOQZAQবিনোদন ডেস্ক : দুই বাংলার রুপালি পর্দার দুই তারকা শাকিব-শ্রাবন্তী। এবারই প্রথম তারা জুটি বেঁধে যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিতে অভিনয় করেছেন। প্রথম ছবিতেই বাজিমাৎ করেছেন জনপ্রিয় এই দুই তারকা।

‘শিকারী’ ঢাকা মাতিয়ে আগামী ১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। এ উপলক্ষে ছবির প্রচারণায় অংশ নিতে বর্তমানে কলকাতায় আছেন শাকিব। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো ভক্তদের সঙ্গে লাইভ কথা বলেছেন তিনি। সঙ্গে ছিলেন তার নায়িকা শ্রাবন্তীও।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ফেসবুক ফ্যান পেজে এই লাইভ আড্ডা অনুষ্ঠিত হয়। সেখানে অগণিত ভক্ত কমেন্টস করে শাকিব-শ্রাবন্তী জুটিকে অভিনন্দন জানিয়েছেন। অনেকে করেছেন মজার মজার প্রশ্নও। প্রিয় দুই তারকাও উত্তর দিয়েছেন ভক্তদের।

১১ মিনিটের লাইভে প্রায় ১২ হাজারের মতো প্রশ্ন করেছিলেন ভক্তরা। তার মধ্যে নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন শাকিব-শ্রাবন্তী। এক ভক্ত জানতে চান শাকিব খান বিবাহিত কি না। শাকিব উত্তরে বলেন, তিনি এখনো সিঙ্গেল। আর তখনই শ্রাবন্তী শাকিবকে নিয়ে খুনসুটিতে মেতে ওঠেন। তিনি মেয়ে ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘দেখো মেয়েরা কিউট এই হিরো এখনো সিঙ্গেল আছে। তোমরা কিন্তু চান্স নিতে পারো।’

এই সাক্ষাৎ পর্বের একটি ভিডিও আপলোড করা হয়েছে এসকে মুভিজের ফ্যান পেজে। সেখানে দেখা যায়, তাদের দুজনের কেমিস্ট্রি নিয়ে এক ভক্তের প্রশ্ন ছিলো। আবার কবে শাকিব-শ্রাবন্তী জুটিকে অনস্ক্রিনে দেখা যাবে সেই আবদারও ছিল।

প্রসঙ্গত, বাংলাদেশে ‘শিকারী’ ছবিটি মুক্তি পায় গত ৭ জুলাই। ঈদের ছবি হিসেবে এখনো ছবিটি চলছে দেশের শতাধিক সিনেমা হলে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে শাকিব-শ্রাবন্তী ছাড়া আরো অভিনয় করেছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবা সানু, সুব্রত ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।

দেখুন শাকিব-শ্রাবন্তীর লাইভে জমজমাট আড্ডার ভিডিও :

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত