,

‘আপনাদের দোয়া ছিল বলেই বেঁচে গেছি’

mimবিনোদন ডেস্ক : ‘আমাদের গাড়ির সামনে এসে পাহাড় ভেঙে পড়ে। ঐ সময় খুব ভয় পেয়ে গিয়েছিলাম। খুব নার্ভাস লাগছিল। আর মনে হচ্ছিল, রাস্তাজুড়েই বোধহয় পাহাড় ভেঙে পড়বে। বার বার মনে হচ্ছিল বোধহয় মারা যাব। তবে এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। কারণ স্থানীয়রা বলেছেন- এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে। আর আপনাদের দোয়া ছিল বলেই বেঁচে গেছি।’ এভাবেই কথাগুলো বলেন বিদ্যা সিনহা মিম।

‘আমি তোমার হতে চাই’ শিরোনামের সিনেমার শুটিং করতে নেপাল গিয়েছেন মিমসহ সিনেমার টিম। একটি গানের শুটিং করতে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে হঠাৎ তাদের গাড়ির সামনে পাহাড় ধসে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়ালেও সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

সিনেমার সহকারী পরিচালক ওসমান মিরাজ। ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিও বার্তায় ভয়াবহ পরিস্থির বর্ণনা দিয়েছেন তিনি। এ ছাড়াও গতকাল মঙ্গলবার রাতে মিম তার ফেসবুকে ঘটনার কিছু স্থিরচিত্রসহ একটি স্ট্যাটাস দিয়েছেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়- দুপাশেই পাহাড়। মাঝ দিয়ে রাস্তা। আশপাশে যতদূর চোখ যায় সবুজ অরণ্য। কিন্তু হঠাৎ পাহাড় ধসে রাস্তায় নেমে আসে মাটি। পুরো রাস্তা বন্ধ। সেখানে অনেক লোকসমাগমও দেখা যায়।

অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন মিম-বাপ্পী। সিনেমাটির একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত।

দেখুন : প্রকাশিত ভিডিও

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে