,

অতিরিক্ত আয়রন গ্রহণ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

24035-boroঅনলাইন ডেস্ক : আমরা সবাই জানি যে, আয়রনের অভাবে চুল পড়া ও অ্যানিমিয়ার মত স্বাস্থ্য সমস্যাগুলো হয়ে থাকে। কিন্তু অনেকেই এটা জানেন না যে, অতিরিক্ত আয়রন গ্রহণের ফলে লিভার ড্যামেজ ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই দৈনিক আয়রন গ্রহণের মাত্রা ২১ মিলিগ্রামের মধ্যে সীমিত রাখতে পারলেই আপনি সুস্থ থাকতে পারবেন। মাত্রাতিরিক্ত আয়রন গ্রহণের ফলে যে স্বাস্থ্য সমস্যাগুলো হতে পারে তা হল :

১। হৃদরোগ:-
যদি আপনি মাত্রাতিরিক্ত আয়রন গ্রহণ করেন তাহলে আপনার পেশীর অক্সিডেটিভ ক্ষতি হতে পারে। এই বিষয়ে যদি সতর্ক না হন তাহলে আপনার হার্ট প্রভাবিত হতে পারে। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হৃদরোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

২। লিভার ড্যামেজ:-
অতিরিক্ত আয়রন যকৃতে চাপ সৃষ্টি করে এবং যকৃতের পেশীর জারণ ঘটায়, অঙ্গের ক্ষতি করে এবং পেশীতে দাগ সৃষ্টি করে। তাছাড়া বিরল ক্ষেত্রে লিভার ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে।

৩। পারকিনসন্স ডিজিজ:-
মস্তিষ্কে অতিরিক্ত আয়রনের প্রভাবে পারকিনসন্স ডিজিজ হতে পারে। যদিও মস্তিষ্কের গঠনে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত আয়রন গ্রহণের ফলে নিউরন ক্ষতিগ্রস্থ হয়। এর ফলে নিউরোডিজেনারেটিভ ক্ষতি হয়, মটর ফাংশন প্রভাবিত হয় এবং পারকিনসন্স ডিজিজের লক্ষণ প্রকাশিত হয়।

৪। ইনসুলিন রেজিস্টেন্স:-
অতিরিক্ত আয়রন ও উচ্চমাত্রার ফ্যাট সমৃদ্ধ খাবার মেটাবলিক সিনড্রোমের কারণ। এরা গ্লুকোজ ও লিপিড মেটাবোলিজমের ক্ষতি সাধন করে। এরা শুধু গ্লুকোজ সংশ্লেষণের সাথে যুক্ত এনজাইমের স্তরেরই পরিবর্তন ঘটায় না বরং মাটোকন্ড্রিয়ার কর্মহীনতা এবং অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি করে।

৫। ক্যান্সার:-
যাদের শরীরে অতিরিক্ত আয়রন জমা থাকে, যারা সাধারণত খাদ্যের মাধ্যমে অতিরিক্ত আয়রন গ্রহণ করে থাকেন, তারা ক্যান্সার হওয়ার ঝুঁকিতে থাকেন বেশি। এর কারণ অতিরিক্ত আয়রন ফিল্টার হয়না। তাই শরীরে বিষাক্ত পদার্থ ও ফ্রি র‍্যাডিকেল বৃদ্ধি পেতে থাকে, যা আপনাকে ক্যান্সারের ঝুঁকিতে ফেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে