,

এবার ঈদের লড়াইটা শাকিব-পরীর

24025-shakib-poriবিনোদন ডেস্ক : এবার ঈদুল ফিতরে দারুণ জমজমাট ছিলো সিনেমা হল। মুক্তি পাওয়া চারটি সিনেমাই ভালো ব্যবসা করেছে। অনেকদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে ঢাকাই চলচ্চিত্র। এর রেশ থাকতে থাকতেই আসছে ঈদুল আজহাকে ঘিরে সিনেমা মুক্তির প্রস্তুতি শুরু হয়ে গেছে।
ঈদে মুক্তির লড়াইয়ে নবাগত নায়িকা বুবলিকে নিয়ে শাকিব খান থাকছেন ‘বসগিরি’ সিনেমায়। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।

অন্যদিকে নবাগত নায়ক রোশানকে নিয়ে ‘রক্ত’ সিনেমা নিয়ে ঈদে প্রেক্ষাগৃহে আসছে পরী মনি। ‘রক্ত’ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী।

ফলে শাকিব-পরীকে ঘিরেই প্রেক্ষাগৃহে ঈদুল আজহার লড়াই জমে উঠবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ‘শুটার’এবং ‘ওয়ান ওয়ে’ নামের আরও দুটি সিনেমা ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে।

ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘রক্ত’ চলচ্চিত্রের প্রায় ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। কলকাতায় সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলছে।

অন্যদিকে ‘বসগিরি’ সিনেমাটির শুটিং প্রায় শেষ। কিছু অংশের শুটিংয়ের পাশাপাশি এখন সম্পাদনার কাজ চলছে।

দুটি সিনেমায় এরপর সেন্সর বোর্ডে জমা পড়বে। এই দুটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব কিছু ঠিকমতো এগুলে ঈদেই দর্শক দেখতে পারবেন শাকিব-বুবলি এবং রোশান-পরী মনির ‘রক্ত’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে