,

সানি লিওনের জীবনী নিয়ে সিনেমা!

sunnyবিনোদন ডেস্ক : সানি লিওনের বায়োপিক! বলিউডে চমকের তালিকায় নতুন সংযোজন। খুব শিগগিরই শুরু হচ্ছে সানি লিওনের বায়োপিকের শুটিং।

জানা গেছে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তার পরিচয়, প্রেম, পর্ন ইন্ডাস্ট্রি থেকে তার বলিউডে আসা এবং স্ট্রাগল— মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প।

‘তেরে বিন লাদেন’ খ্যাত পরিচালক অভিষেক ভার্মা এই ছবিটি পরিচালনা করবেন।

এর আগে সানি লিওনের উপর একটি তথ্যচিত্র নির্মিত হয়েছিল। ‘মোস্টলি সানি, পার্টলি ক্লাউডি’ নামে ওই তথ্যচিত্রটির পরিচালক ছিলেন কানাডার ফোটোজার্নালিস্ট দিলীপ মেহতা।

তবে অভিষেক ভার্মার এই ছবিটি মোটেই তথ্যচিত্র গোত্রের হবে না বলে শোনা যাচ্ছে। আরও চমকের কথা হল, এই ছবিতে অভিনয় করার কথা সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারের। তিনি সানির প্রেমিক এবং স্বামীর চরিত্রে থাকছেন।

বায়োপিকে সানির ভূমিকায় থাকছেন সানি নিজেই। জানা গেছে, পরিচালক আর অন্য কারও নামই ভাবেননি এই ভূমিকায়। সানিও চাইছেন, তার জীবনগাথা ফিল্মের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে