,

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘বাহুবলি-টু’

 

বিনোদন ডেস্ক : এসএস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং। বর্তমানে চলছে এ সিনেমার পরবর্তী কিস্তি বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন’র চূড়ান্ত অংশের শুটিং। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে দৃশ্যধারণের কাজ।

baahubali_provash1469523939

প্রথম সিনেমার ক্লাইমেক্স দৃশ্যের কারণে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহটা একটু বেশি।

এদিকে সিনেমাটি মুক্তির আগেই রেকর্ড তৈরি করেছে। বিদেশে সিনেমাটির স্বত্ব বিক্রি হয়েছে ৩৭ কোটি রুপিতে। যা ভারতের যেকোনো দক্ষিণী সিনেমার সর্বোচ্চ। এছাড়া শোনা যাচ্ছে, সিনেমাটির তামিল স্বত্ব কিনতে ৫৫ কোটি রুপি দিতে রাজি হয়েছেন পরিবেশকরা।

জানা গেছে, চলতি বছরের অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শেষ করবেন নির্মাতারা। এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ। ২০১৭ সালের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে