,

তিন দিনে ‘কাবালি’র আয় দুইশো কোটি

 
বিনোদন ডেস্ক :একের পর এক রেকর্ড ভেঙে এগিয়েই চলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’।মুক্তির তিন দিনে ‘কাবালি’ শুধু ভারতেতো বটেই রেকর্ড করলো বিশ্ব সিনেমার বক্স অফিসেও। যে রেকর্ডটি এতোদিন ভারতীয় হিসেবে ছিল আমির খানের ‘ধুম’-এর দখলে।

2016_07_25_19_54_20_Aj1bsZHNWYFUhtkqGng44HwqgUXVkc_original

 

হ্যাঁ। মুক্তির তৃতীয় দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় করে রেকর্ডের জন্ম দিল রজনীকান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘কাবালি’। এর আগে গত ৬ জুলাই মুক্তি পাওয়া বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিটি দুই দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে শত কোটি রুপি আয়ের রেকর্ডটি স্পর্শ করে! কিন্তু মুক্তির মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি আয় করে সালমানের সুলতান ছবিটির রেকর্ডও ছাড়িয়ে গেল ‘কাবালি’।

৯০ কোটি ব্যয়ে নির্মিত ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই আয় করে সাড়ে ৪৬ কোটি রুপি। যা ভারতীয় সিনেমায় সর্বকালের ইতিহাসে রীতিমত রেকর্ড। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে শুধু ভারতে ছবিটি আয় করে যথাক্রমে ৩১ কোটি ও ৩২.২৫ কোটি রুপি।

রজনীকান্ত, রাধিকা আপ্তে এবং ধানসিকা অভিনীত ‘কাবালি’ শুক্রবার ভারতে বিভিন্ন অঞ্চেলের প্রায় ৪০০০ সিনেমা হলে ‍মুক্তি পেয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ১০০০ প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি সিনেমা হলেও মুক্তি পেয়েছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে