,

হরিণ শিকার মামলায় খালাস সালমান

salman_khan.jpg 1বিনোদন ডেস্ক : কৃষ্ণসার হরিণ শিকার মামলায় নিম্ন আদালতে দণ্ডিত বলিউড অভিনেতা সালমান খান হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পেয়েছেন।

সোমবার সকালে কৃষ্ণসার ও চিঙ্কার হরিণ শিকার সংক্রান্ত দু’টি মামলায় সালমানকে রেহাই দেন ভারতের রাজস্থান হাইকোর্ট। রায় ঘোষণাকালে সালমানের পক্ষে আদালতে হাজির ছিলেন তার বোন আলভিরা খান।

রায়ের পর সালমানের বাবা ও চিত্রনাট্যকার সেলিম খান বলেছেন, ‌দীর্ঘ ১৫ বছরে কোনো মন্তব্য করিনি। এবারও করব না।

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ‘‌হাম সাথ সাথ হ্যায়’‌ ছবির শ্যুটিং চলাকালীন যোধপুরে ছিলেন সালমান ও ছবির বাকি কলাকুশলীরা। ওই সময় ২৬ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর একটি কৃষ্ণসার ও একটি চিঙ্কারা হরিণ শিকার হয়। সাইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন সালমান। তার বিরুদ্ধে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ বন্দুক ব্যবহার করে হরিণ শিকারের অভিযোগ ওঠে।

হরিণ শিকারের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় নিম্ন আদালত সালমানকে যথাক্রমে এক বছর ও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সালমান। সেই আবেদনে সাড়া দিয়ে তাকে বেকসুর খালাসের নির্দেশ দিলেন আদালত।

রায়ে হাইকোর্ট বলেছেন, ওই হরিণ যে সালমানের বন্দুকের গুলিতে মারা গেছে, তা আদালতে প্রমাণ করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে