বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে আহত শাকিব খান

sakib khanবিনোদন প্রতিবেদক : শুটিং সেটে আহত হলেন শাকিব খান। শুটার সিনেমার শুটিং চলাকালীন সময়ে আহত হন তিনি। তার বাঁ পা মচকে গেছে।

সিনেমাটির শুটিং ইউনিটের এক সদস্য জানান, শনিবার বিকালে শাকিব খান কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) ‘শুটার’ ছবির মারপিটের দৃশ্যধারণ করছিলেন। সেমময় তিনি একটি দৃশ্যে দোতলা থেকে লাফিয়ে নিচে পড়তে গিয়ে আহত হন। এসময় তার হাঁটুতে চোট লাগে। বাঁ পা মচকে যায়। তবে তিনি সুস্থ আছেন। আজ রবিবার তিনি শুটিংয়ে জাননি। বিশ্রামে রয়েছেন।

জানা যায়, শুটার সিনেমার ঐ দৃশ্য ধারণের সময় তিনি ডামির ব্যবহার ছাড়াই শুটিং করছিলেন। শাকিব খানের ভাষ্য ছিল ডামি ছাড়াই অ্যাকশন দৃশ্যে অভিনয় করলে বিষয়টা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য তিনি ক্যামেরার সামনে দোতলা থেকে লাফিয়ে পড়েন। এতে করে তা বাঁ পা মচকে যায়।

পরিচালক রাজু চৌধুরী বলেন, ‘ভাগ্য ভালো যে হিরোর পা ভেঙে যায়নি। তাহলে দেখা যেত, অনেকটা সময় ধরে শুটিংও বন্ধ রাখতে হতো।’

শুটার সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ে করছেন নবাগত বুবলি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত