বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাহুবলি’র রেকর্ড ভাঙল ‘কাবালি’

 

বিনোদন ডেস্ক : রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত সিনেমা কাবালি। গত ২২ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি।মুক্তির পর প্রথম দিনেই বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার রেকর্ড ভেঙেছে কাবালি। পাশাপাশি কোনো ভারতীয় সিনেমা হিসেবে প্রথমদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন এ সিনেমাটির দখলে।

Bahubaali_kabali1469344175

অন্ধ্র বক্স অফিসের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী তিনটি ভাষায় (তামিল, তেলেগু এবং হিন্দি) মুক্তিপ্রাপ্ত কাবালি সিনেমার প্রথম দিনের আয় ৮৭.৫ কোটি রুপি। যার মধ্যে নিট আয় ৫৩.৫৯ কোটি রুপি।

দেশিয় বক্স অফিসে সিনেমাটির নিট আয় ৪৭.২ কোটি রুপি। এর আগে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার নিট আয় ছিল ৪২.১ কোটি রুপি। যা ছিল প্রথম দিনে কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড।

জানা গেছে, কাবালি তামিলনাড়ুতে ২১.৫ কোটি, অন্ধ্রপ্রদেশে ১২.৪ কোটি, কর্ণাটকে ৭.৭ কোটি, কেরালাতে ৪.২ কোটি এবং ভারতের অন্যান্য প্রদেশ থেকে ৭ কোটি রুপি আয় করেছে। সবমিলিয়ে আয় ৫২.৮ কোপি রুপি। এর মধ্যে নিট আয় ৪৭.২ কোটি রুপি।

এদিকে দেশের বাইরেও সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছে। প্রথম দিনে তুলে নিয়েছে ৩৪.৭ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৭.৫ কোটি রুপি।

সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে নির্মাতারা আশা করছেন, আগামী কয়েকদিন একইরকম ব্যবসা করবে রজনীকান্ত অভিনীত কাবালি।

কাবালি সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির আগেই থিয়েটার, অডিও এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ২২৫ কোটি আয় করেছে পিএ রণজিথ পরিচালিত সিনেমাটি। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কিশোর, কালায়ারশন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত