বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরোয়া উপায়ে বন্ধ করুন দাঁতের মাড়ির রক্তপাত

23835-boroঅনলাইন ডেস্ক : দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া খুব সাধারণ একটি সমস্যা। ছোট বড় প্রায় সবার এই সমস্যা দেখা যায়। দাঁত ব্রাশ করার সময় যদি মাড়ি থেকে রক্ত বের হয়, সেটি সাধারণত জিনজিভাইটিসের কারণে হয়ে থাকে। তাই চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে মাড়ি থেকে রক্তপাত বন্ধ করার কয়েকটি উপায়-

১। লবঙ্গের তেলঃ-
আঙ্গুলে লবঙ্গের তেল নিয়ে দাঁতে মাড়িতে ম্যাসাজ করুন। এছাড়া কয়েকটি লবঙ্গ চিবিয়ে খান। লবঙ্গ মাড়ির ইনফ্লামেশন দূর করে, মাড়ি শিরশির ভাব দূর করে দেয়। যা রক্তপাত বন্ধ করে।

২। অ্যালোভেরা জেলঃ-
অ্যালোভেরা জেল দিয়ে কমপক্ষে আধা ঘণ্টা ম্যাসাজ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে একবার করুন। এছাড়া অ্যালোভেরা জেলের জুস মুখে নিয়ে কুলকুচি করুন। এছাড়া প্রতিদিন দুই চা চামচ অ্যালোভেরা জুস পান করুন। অ্যালভেরার অ্যান্টি ইনফ্লামেটরী উপাদান মাড়ির রক্তপাত বন্ধ করে দেবে।

৩। তিলের তেলঃ-
এক টেবিল চামচ তিলের তেল মুখে নিয়ে সম্পূর্ণ দাঁতে ম্যাসাজ করুন। এটি ১৫ মিনিট করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করে একমাস ব্যবহার করুন।

৪। টি ট্রি অয়েলঃ-
২০০৮ সালে Australian Dental Journal এর মতে টি ট্রি অয়েল দাঁতের রক্ত পড়া বন্ধ করতে বেশ কার্যকর। দাঁত ব্রাশ করার সময় টুথপেস্টে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন। এইভাবে দিনে দুইবার দাঁত ব্রাশ করুন।

৫। লেবু পানিঃ-
এক গ্লাস পানিতে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিন। এটি দিয়ে কুলকুচি করুন খাবার খাওয়ার পর। এটি দাঁত থেকে রক্তপাত পড়া দ্রুত বন্ধ করে দেয়।