বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের কাছে হারবেন রজনীকান্ত?

salman-and-rajanikanthjpgবিনোদন ডেস্ক : কাবালি ছবিতে রজনীকান্ত ও সুলতান ছবিতে সালমান খানতবে কি হরিয়ানার লড়াকু কুস্তিগির সুলতানের কাছে হেরে যাবে দক্ষিণের কাবালি? অনেক বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন সে রকমই।

সালমান খানের সুলতান জ্বরে যখন কাঁপছে বলিউড তখনই অকস্মাৎ কাবালি ঝড়। শোনা যাচ্ছিল তামিল সুপারস্টার রজনীকান্তর এই ছবি ছাড়িয়ে যেতে পারে সুলতান-এর আয়ের রেকর্ডও। কিন্তু সিনেমা বাণিজ্যবিষয়ক অনেক বিশেষজ্ঞরাই এখন বলছেন সম্ভবত ‘না’।

রজনীকান্তর এই ছবি নিয়ে যতই আওয়াজ উঠুক শেষ পর্যন্ত সুলতান-এর ব্যবসায়িক সাফল্য ছাড়িয়ে যেতে পারবে না কাবালি। এমনকি তাঁরা মনে করছেন, সুলতান-এর বক্স অফিস সাফল্যে তেমন কোনো প্রভাবও ফেলতে পারবে না কাবালি। এর পেছনে যুক্তিও দেখিয়েছেন তাঁরা। তামিল ভাষায় সাড়া ফেললেও রজনীকান্তর ছবি হিন্দি সংস্করণে প্রায় মুখ থুবড়ে পড়েছে। এমনকি তাঁর বহুল সাড়া জাগানো ছবি রোবটও হিন্দি সংস্করণে বক্স অফিসে বড় ঝড় তুলতে পারেনি।

দেখা যাক শেষ পর্যন্ত সুলতান আর কাবালির লড়াইটা কোথায় গিয়ে থামে।

সূত্র: বলিউড হাঙ্গামা

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত