বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে রাত কাটানো নিয়ে সোনাক্ষীর বক্তব্য

 

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কথিত প্রেমিক বান্টি সাজদেবের সঙ্গে রাত কাটিয়েছেন সোনাক্ষী।এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে সোনাক্ষী লিখেছেন, ‘আমি খুব আনন্দিত যে মিরর (যে পত্রিকাটি খবর প্রকাশ করেছিল) সাবস্ক্রাইব করিনি। যেখানে একটি ডিনার পার্টিকে রাত কাটানো বলে উপস্থাপন করা হয়েছে। জানতে ইচ্ছে করে তারা আসলে কী ধূমপান করে?’

Sonakshi_Bunty1469263699

এর আগে গত ১৭ জুলাই সংবাদমাধ্যমটি তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, বন্ধুদের সঙ্গে সোনাক্ষী তার কথিত প্রেমিক বান্টির মায়ের জন্মদিন উদযাপন করে এবং সেখানে বান্টির সঙ্গে রাত কাটায়।

বান্টি সম্পর্কে অভিনেতা সোহেল খানের শ্যালক। সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।

সোনাক্ষী সিনহা এখন বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাগুলো হলো-আকিরা, ফোর্স-টু এবং নূর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ