বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ু ইয়ু আমির খান!

 

বিনোদন ডেস্ক :বলিউডে সবচেয়ে পরিশীলিত অভিনয় করেন বলেই ‘আমির খান’ নামটির পর ‘পারফেকশনিস্ট’ তকমাটি সয়ংক্রিয়ভাবেই লেগে গেছে। অথচ সবচেয়ে মেধাবী আর গুণী অভিনেতাকে এবার ইয়ু ইয়ু ভঙ্গিতে গাইতে দেখা যাবে র‌্যাপ সঙ্গীত!

2016_07_22_14_08_07_hVZSfwCguC6IGsXdqsok48qbD8argi_original

হ্যাঁ। ইয়ু ইয়ু ভঙ্গিতে নিজেই র‌্যাপ সঙ্গীত গাইবেন ও পারফর্ম করবেন আমির খান। গত দুই বছর ধরে আসন্ন সিনেমা ‘দঙ্গল’-এর পেছনে পড়ে আছেন তিনি। গত মাসেই শেষ করেছেন আলোচিত এই ছবির শুটিং। পোস্ট প্রোডাকশনের কাজসহ এখন চলছে ছবিটির প্রমোশন নিয়ে চিন্তা ভাবনা। আর প্রচারণার প্রথশ কৌশলেই আমির খান আবারও চমক দেখাতে যাচ্ছেন। আর তা র‌্যাপ সঙ্গীত দিয়েই।

 

বৃহস্পতিবার মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে এরইমধ্যে ‘দঙ্গল’-এর প্রমোশনাল র‌্যাপ সঙ্গীতটির শুটিংও শেষ করলেন আমির খান। এরআগে পুরোদস্তুর র‌্যাপারের ভূমিকায় আমিরকে কেউ কল্পনা না করলেও এদিন তাকে দেখে কেউ অবিশ্বাস করেনি যে র‌্যাপারের ভূমিকায় মানায়নি আমিরকে! হ্যাঁ, এইজন্যইতো তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’। যখন যেখানে যাবেন মানিয়ে যাবেন!

র‌্যাপারের ভূমিকায় আমিরের সাজ সজ্জা ছিল বেশ চমকপ্রদ। ধূসর জ্যাকেট আর জিপার লাগানো বুটে দুর্দান্ত লুক হয়েছে আমিরের। প্রমোশনাল এই গানটিতে তারসাথে ‘দঙ্গল’-এ তার মেয়ের চরিত্রে অভিনয় করা ফাতিমা ও সন্যা মালহোত্রাকেও দেখা গেছে।

৫১ বছর বয়সী এই তারকা অভিনেতার সিনেমার গানে কণ্ঠ দেয়ার ঘটনা এবারই নতুন নয়। ১৯৯৮ সালে ‘গুলাম’ সিনেমায় তিনি ‘আতি কেয়া খানদালা’ নামে তুমুল জনপ্রিয় গানটি করেছিলেন।

নিতেশ তেওয়ারির পরিচালনায় আসন্ন ‘দঙ্গল’ সিনেমার জন্য র‌্যাপ সঙ্গীতটি প্রীতমের কম্পোজে লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। কুস্তিগীর মহাবীর সিংয়ের জীবনী নির্ভর এই ছবিটি আসছে ২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।