,

দীপিকার স্বামী চরিত্রে শহীদ কাপুর!

aবিনোদন ডেস্ক : বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালি বেশিরভাগ সময় ঐতিহাসিক প্রেম কাহিনি নিয়ে সিনেমা তৈরি করে। তার পরিচালিত শেষ ছবি ছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত ‘রামলীলা’।

কিছুদিন আগে পদ্মাবতী সিনেমা পরিচালনা করবেন বলে ঘোষণা করেন তিনি। এরপর থেকে এই সিনেমায় কারা অভিনয় করবেন এই বিষয়ে গুঞ্জনের শুরু হয়। এই সিনেমাতেও নিজের প্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে নিয়ে নেন তিনি। পদ্মাবতীর চরিত্রে দীপিকা অভিনয় করলেও তার স্বামীর চরিত্রে কাকে নেয়া হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন সঞ্জয় লীলা বানসালি।

ছবিতে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হলেও দীপিকার স্বামী হিসেবে কাউকে ফিক্স করা যাচ্ছিল না। সিনেমায় দীপিকার স্বামীর চরিত্রের অংশ কম থাকবে তাই কোন বড় তারকা সেই চরিত্রে কাজ করতে ইচ্ছুক হবে না ভেবে পরিচালক টিভি থেকে অভিনেতা নেয়ার চেষ্টা করেন। কিন্তু দীপিকা সাফ মানা করে দেন, জনপ্রিয় নয় এরকম কারও সাথে কাজ করতে।

তবে এবার শুনা যাচ্ছে, শহীদ কাপুরকে এই সিনেমায় দীপিকার স্বামীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে এখনও শহীদের উত্তর জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর