,

চেনের জিপারে লেখা তিন অক্ষর ‘ওয়াই কে কে’-এর মানে জানেন..?

ziparনিউজ ডেস্ক : অধিকাংশ চেনের জিপারে লেখা থাকে ‘ওয়াই কে কে’। সকলের মনেই এই নিয়ে প্রশ্ন জাগে কিন্তু, উত্তর খোঁজার চেষ্টা করি ক’জনে? এই তিন অক্ষরের আসল মানে জানলে আপনার চোখ কপালে উঠবে।
চেনের জিপারে লেখা ‘ওয়াই কে কে’ মানে হল ‘যোশিডা কোগিয়ো কাবুশিকিগাইশা’। জাপানি এই তিন শব্দটি জেনে আরও বোধহয় সব গুলিয়ে যাচ্ছে। আসলে জিপার তৈরিতে বিশ্বখ্যাত সংস্থার নাম এটা। বিশ্বে সবচেয়ি বেশি জিপার তৈরি করে জাপানি এই সংস্থা।

বিশ্বের ৭১টি দেশে ২০৬ ধরনের জিপার তৈরি করে যোশিডা কোগিয়ো কাবুশিকিগাইশা। ১৯৩৪ সালে টোকিও শহের টাডো যোশিডা এই সংস্থাটি তৈরি করেছিলেন। যোশিডার তাঁর ব্যাবসায়িক দূরদৃষ্টিকে কাজে লাগিয়ে বুঝতে পেরেছিলেন দিন যত যাবে জামা-কাপড় থেকে বিভিন্ন জিনিসে আটোসাঁটো ভাব বজায় রাখতে চেনের ব্যবহার বাড়বে। এবং ভালো চেনের সবচেয়ে মূল্যবান অংশ হল তার জিপার। কিন্তু, এই জিপার তৈরি নিয়ে অধিকাংশ ব্যবসায়ী মাথা ঘামাতে চায় না।

মুনাফা এবং জিপারের বহুল গ্রহণযোগ্যতা আঁচ করে ছিলেন যোশিডা। তাঁর এই ব্যবসায়িক দৃরদৃষ্টির জন্য ‘ওয়াই কে কে’-র জিপার আজ বিশ্বের অধিকাংশ চেনে ব্যবহৃত হয়। বিশেষ করে জিনস-এর প্যান্ট থেকে শুরু করে উলের সোয়েটার এবং ব্র্যান্ডেড চামড়ার ব্যাগের চেনে ‘ওয়াই কে কে’-এর জিপার দেখা যায়। আমেরিকার জর্জিয়ায় ‘ওয়াই কে কে’-এর কারখানায় রোজ ৭ লক্ষ জিপার তৈরি হয়। যা একদিনে সংস্থার সর্বোচ্চ রেকর্ড উৎপাদন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে