,

ঘনিষ্ঠ দৃশ্যের আগে সানি চাইলেন ডাক্তারি রিপোর্ট!

imageবিনোদন ডেস্ক : সানি লিওনকে নিয়ে আলোচনার আর শেষ নেই বলিউডে। বর্তমানে পর্ন-দুনিয়াকে বিদায় জানিয়ে বলিউডে মূল ধারার সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। কিন্তু এখনও তাঁর প্রধান পরিচয় সেক্স সিম্বল হিসেবে। নানা ফিল্মে সহ-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় তাঁকে। খবর-এবেলা

কিন্তু তিনি পুরোদস্তুর পেশাদার অভিনেত্রী। ফলে নিজের শারীরিক নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিৎ না হয়ে তিনি কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেই রাজি নন। এবং সহ-অভিনেতাটি যতই স্বনামধন্য তারকা হোন না কেন, সানি নিজের এই অভ্যাস থেকে বিন্দুমাত্র সরতে প্রস্তুত নন।

সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরে সানির এই অভ্যাসের কথাই ফলাও করে আলোচিত হয়েছে। জানা যাচ্ছে, ‘জিসম টু’ সিনেমায় অভিনয়ের জন্য সম্মতি জানানোর পরে প্রোডাকশন হাউজকে ইমেল মারফৎ সানি জানিয়েছিলেন, তিনি সহ-অভিনেতা রণদীপ হুডা এবং অরুণোদয় সিংহের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট দেখতে চান।

আসলে সিনেমায় রণদীপ ও অরুণোদয়ের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা ছিল সানির। তার আগে সানি নিশ্চিৎ হয়ে নিতে চেয়েছিলেন যে, এই দুই বলিউড তারকা কোনওরকম যৌন রোগে আক্রান্ত নন। শেষ পর্যন্ত অবশ্য সেই রিপোর্ট সানিকে দেখানো হয়েছিল কি না, তা সিনেমার প্রোডাকশন হাউজের তরফে জানানো হয়নি।

আসলে পশ্চিমী পর্ন দুনিয়ায় এই নিয়ম চালু রয়েছে। সেখানে অভিনেতা-অভিনেত্রীরা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে বাধ্যতামূলকভাবে প্রোডাকশন হাউজের কাছে দাখিল করেন ডাক্তারি পরীক্ষার রিপোর্ট। অনেকেই বলছেন, সানি সেই পর্ন-জগতের অভ্যাসেই রণদীপ আর অরুণোদয়ের রক্তের রিপোর্ট চেয়ে বসেছিলেন। তবে তাঁরা সানির এই পেশাদারি মনোভাবকে কুর্নিশ না করেও পারছেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে