বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দ্য রিটার্ন অব জান্ডার কেজ’র ট্রেইলার প্রকাশ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক: দুইদিন আগে প্রকাশিত হয়েছিল দীপিকা পাড়ুকোন অভিনীত হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার টিজার। এবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার।এর আগে টিজারে দীপিকার উপস্থিতি খুব ভালোভাবে লক্ষ্য করা গেলেও অ্যাকশনে ভরপুর ১ মিনিট ৩১ সেকেন্ডের এই ট্রেইলারে খুব অল্প সময় দেখা মিলেছে এই অভিনেত্রীর।

 

Deepika_Vin1469000682

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এক্সএক্সএক্স এবং ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এক্সএক্সএক্স: স্টেট অব দ্য ইউনিয়ন সিনেমার তৃতীয় কিস্তি এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ । সিনেমার ট্রেইলারে দেখা মিলেছে স্যামুয়েল এল জ্যাকসনের। তিনি তার আগের চরিত্রেই অভিনয় করছেন। জান্ডার কেজকে নিয়ন্ত্রণের দ্বায়িত্ব থাকছে তার উপর। ট্রেইলারের শুরুতে এনএসএ এজেন্ট আগাস্টাস গিবসন্স বলছেন, পৃথিবী আর সুরক্ষীত নয়। এর জন্য প্রয়োজন অন্যরকম এক সৈনিকের। স্বাভাবিকভাবেই সেই সৈনিকের অর্থাৎ জান্ডার কেজের ভূমিকায় হাজির হয়েছেন ভিন ডিজেল।

 

ট্রেইলারে ভিন ডিজেলকে দেখা গেছে- ভিন্নধর্মী কিছু স্টান্ট করতে। এর মধ্যে রয়েছে- ঘন জঙ্গলে স্কেট করা এবং সমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে মোটরবাইক চালানো।

দীপিকা পাড়ুকোন এবং ভিন ডিজেল ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- নিনা ডোব্রেভ, টনি জা, স্যামুয়েল জ্যাকসন, ডোনি ইয়েন এবং রুবি রোজ। ডিজে কারুসো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত