বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনি জানেন কি? গুগলের এই গোপন সুবিধাগুলো-

23527-boroঅনলাইন ডেস্ক : যে কোন কিছু খুঁজতে এখন নির্ভরযোগ্য মাধ্যম হলো গুগল। গুগল সব জানে। তাই জ্ঞানের আরেক নাম গুগল বললে খুব একটা ভুল বলা হবে না। বেশিরভাগ মানুষ গুগলের দরজা দিয়ে ইন্টারেনট দুনিয়া প্রবেশ করেন। কিন্তু আপনি জানেন কি গুগলের এই গোপন সুবিধাগুলো?

০১. ফ্লিপ আ কয়েন: গুগল সার্চ বারে ফ্লিপ আ কয়েন (Flip A Coin) টাইপ করে ‘আই অ্যাম ফিলিং লাকি’তে ক্লিক করুন। দেখবেন গুগল কয়েন নিজের থেকেই হেড অ্যান্ড টেল দেখাচ্ছে।

০২. রোল আ ডাইস: গুগলের সঙ্গে লুডো খেলতে পারেন। কী ভাবে? গুগল সার্চ বারে রোল আ ডাইস (Roll A Dice) লিখুন। দেখতে পাবেন একটি ডাইস। যতবার রোল করাবেন, আলাদা আলাদা নম্বর পাবেন। যেমন আমরা লুডোয় পেয়ে থাকি।

০৩. আস্কউ: গুগল সার্চে আস্কউ (Askew) টাইপ করলে দেখতে পাবেন গুগল সার্চ বার ও ফুটার একটু হেলে গেছে।

০৪. জার্গ রাশ: গুগলের মজার ট্রিকস। সার্চ বারে জার্গ রাশ (Zerg Rush) লিখে ‘আই অ্যাম ফিলিং লাকি’ বাটনে ক্লিক করুন। তারপর…

০৫. আটারি ব্রেকআউট: কাজ নেই? তা হলে গুগলের সঙ্গে মজার গেম খেলুন। কোনও ডাউনলোডের দরকার নেই। শুধু গুগল ইমেজ সার্চ গিয়ে লিখুন আটারি ব্রেকআউট(Atari Breakout)।

০৬. গুগল প্যাকম্যান: গুগল সার্চ বারে টাইপ করুন গুগল প্যাকম্যান (Google Pacman)। তারপর শুরু করে ফেলুন মজার খেলা। ২০১০ সালে ২১ মে হোমপেজে গুগল ডুডল ছিল এটি।

০৭. গুগল গ্রাভিটি: গুগল গ্রাভিটি (Google Gravity) লিখে ‘আই অ্যাম ফিলিং লাকি’তে ক্লিক করুন। তারপর দেখবেন আপনার কম্পিউটারে সব ওয়ার্ড যেন ভেসে বেড়াচ্ছে।

০৮. অফলাইন ডাইনোসর গেম: ইন্টারনেট কানেক্ট হচ্ছে না? বিরক্ত হয়ে আছেন? তাহলে গুগল ক্রোমে খেলতে পারেন ডাইনোসর গেম।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত