,

স্মার্টফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি করে যে ৫ অ্যাপ

Battery_webনিউজ ডেস্ক : স্মার্টফোন গ্রাহকদের কাছে ব্যাটারি রীতিমত আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়। স্মার্টফোনের ব্যাটারি তার ইনবিল্ট স্পেসিফিকেশনের উপর নির্ভর করলেও এমন বেশ কয়েকটি অ্যাপ রয়েছে, যারা দ্রুত চার্জ নিঃশেষ করে দেয়। এই প্রতিবেদনে এমন কয়েকটি অ্যাপের কথা জানিয়ে ইউজারদের সাবধান করে দেওয়া হল। ভুলেও প্লে-স্টোর থেকে এই ৫ অ্যাপ ডাউনলোড করবেন না। ১. ব্যাটারি সেভার অ্যাপস: প্লে-স্টোরে এমন প্রচুর অ্যাপ রয়েছে যেগুলি র‍্যাম ক্লিন করার, ব্যাটারি সেভ করার প্রতিশ্রুতি দেয়। ভুলেও ওই অ্যাপগুলি ডাউনলোড করবেন না৷ এগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, এমনকী ফোনের স্ক্রিন ‘লকড’ থাকলেও৷ ২. সোশ্যাল মিডিয়া অ্যাপস: ফেসবুক বা হোয়াটসঅ্যাপ-এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ইন্টারনেট সংযোগ পেলেই এই অ্যাপগুলি নোটিফিকেশন দেখাতে দেরি করে না। মেসেঞ্জারের মতো অ্যাপ প্রচুর ডেটা ও ব্যাটারি-দুই খরচ করে। পারলে ফেসবুক লাইট ব্যবহার করুন। এতে ব্যাটারি ও ডেটা-দুটোই বাঁচবে। ৩. অ্যান্টি-ভাইরাস অ্যাপস: ব্যাটারি সেভার অ্যাপের মতো যে কোন অ্যান্টি-ভাইরাস অ্যাপ ব্যাটারির বারোটা বাজিয়ে দেয়। স্পাইওয়্যার খুঁজতে ক্রমাগত ফোনকে স্ক্যান করে যায়। বন্ধ করলেও খানিকক্ষণ পর ফের নিজে থেকেই এই ধরনের অ্যাপগুলি চালু হয়ে যায়। ৪. ফটো-এডিটিং, গেমিং অ্যাপস: ছবি তুলতে ভালবাসেন ক্ষতি নেই, কিন্তু জেনে রাখুন এডিটিং অ্যাপগুলি কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি ব্যাটারি খরচ করে। শুধু ফটো-এডিটিং অ্যাপই বা বলছি কেন, গেমিং অ্যাপগুলিও কম ক্ষতিকারক নয়। ৫. ইন্টারনেট ব্রাউজার অ্যাপস: চেষ্টা করুন অপেরা মিনি-র মতো লাইট ব্রাউজিং অ্যাপ ব্যবহার করতে। ডিফল্ট ব্রাউজিং অ্যাপ ছাড়া বাকি ব্রাউজারগুলি ডিলিট করে ফেলুন। প্রশ্ন উঠতেই পারে, উপরের সবকটি অ্যাপ ডিলিট করলে স্মার্টফোনে থাকার মতো অ্যাপ আর রইল কী? সবকটি অ্যাপ ডিলিট বা অন-ইনস্টল করতে আপনাকে বলছি না, কিন্তু ব্যাটারির খরচ কমাতে হলে ওই সব অ্যাপের মধ্যে থেকে যেগুলি সবচেয়ে কম দরকারি-সেগুলি মুছে ফেলুন। তাহলেই দেখবেন আপনার ফোনের ব্যাটারি-লাইফ দীর্ঘায়ু হবে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে