বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে ফাঁস রজনীকান্তের ‘কাবালি’

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। এ অভিনেতার বহুল প্রতীক্ষিত সিনেমা কাবালি মুক্তি পাচ্ছে আগামী ২২ জুলাই। তার আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে সিনেমাটি।জানা গেছে, সিনেমাটি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা কাজ করছে। কিন্তু মুক্তির আগেই বিভিন্ন ডার্ক ওয়েবে সিনেমাটির ডাউনলোড/স্ট্রিমিং লিংক পাওয়া যাচ্ছে। তবে কোনো টরেন্ট সাইটে সিনেমাটির লিংক পাওয়া যায়নি। সিনেমার প্রতি মানুষের অধিক আগ্রহ দেখে কিছু ভুয়া লিংক দেওয়া হয়েছে।

kabali-rajinikanth1468912067

এর আগে সিনেমাটি যেন ফাঁস না হয়ে যায় এ জন্য মাদ্রাজ হাই কোর্টের শরণাপন্ন হয়েছিলেন সিনেমাটির নির্মাতারা। সিনেমার প্রযোজক এস থানু ১৮০টি পরিচিত এবং অসংখ্য অপরিচিত সাইটের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেছিলেন। কিন্তু ডার্ক ওয়েবে সিনেমাটি ফাঁস হয়ে যাওয়ায় সিনেমাটির ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, নির্মাতারা এরই মধ্যে ফাঁস হয়ে যাওয়া সাইটগুলো থেকে লিংক সরানোর চেষ্টা করছেন।

সম্প্রতি মুক্তির আগে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। এর আগে উড়তা পাঞ্জাব, সুলতান, গ্রেট গ্র্যান্ড মাস্তি সিনেমাগুলো মুক্তির আগে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। ফলে সুলতান ছাড়া অন্য দুটি সিনেমায় ব্যবসায়ীকভাবে ক্ষতির মুখে পড়ে।

কাবালি সিনেমায় রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ২২ জুলাই ভারতজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত