,

জেনে নিন পেশীতে টান পড়ার বিস্ময়কর কিছু কারণ

23460-boroঅনলাইন ডেস্ক : দৌড়ানোর পরে বা ব্যায়ামের পরে পেশীতে টান অনুভব করা খুবই সাধারণ একটি সমস্যা। যতক্ষণ না এই সমস্যাটি আমাদের ঘন ঘন বিরক্ত না করে ততক্ষণ আমরা একে অবহেলাই করি। পেশীর টানের এই কারণ সম্পর্কে জানলে এর থেকে পরিত্রাণের উপায় বের করা ও সহজ হয়। চলুন তাহলে জেনে নিই পেশীতে টান পড়ার কারণগুলো সম্পর্কে।

১। পানিশূন্যতাঃ-
পানিশূন্যতা শরীরে পুষ্টির ঘাটতি তৈরি করে। যদি আপনি খনিজ ও তরলের ঘাটতি পূরণ করতে অক্ষম হন তাহলে শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে এবং পেশিতে টানের সৃষ্টি হবে। এটি সাধারণত হয়ে থাকে গরমের সময় এবং ভারী ব্যায়াম করার পরে বা ব্যায়ামের সময়। অতিরিক্ত ঘামের কারণে ডিহাইড্রেশন হয়। পানিশূন্যতা এড়াতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

২। বসার ধরণঃ-
কিছু কিছু ক্ষেত্রে বসার ধরণের কারণেও পেশীতে টান পড়তে পারে। ভুলভাবে বসার কারণে যদি শরীরের একটি অংশে বেশি চাপ পড়ে তাহলে পেশীতে টান অনুভব হতে পারে। শরীরের কোন অংশে অক্সিজেন ও পুষ্টিউপাদানের সাপ্লাই কম হলে এমন হয়। তাই সব সময় সঠিক ভঙ্গিমায় বসুন।

৩। হায়পক্সিয়াঃ-
আপনার যদি ঘন ঘন পেশীতে টান পড়ে বিশেষ করে রাতের বেলায় তাহলে তা হতে পারে রক্তপ্রবাহের বাঁধার কারণে বা হায়পক্সিয়ার জন্য। আক্রান্ত স্থানে চাপ দেয়া থেকে বিরত থাকুন। এর পরিবর্তে গরম সেঁক দিতে চেষ্টা করুন।

৪। ভিটামিনের অভাবঃ-
ভিটামিন বি ১২ এর ঘাটতি হলে এনেমিয়া হয় এবং লাল রক্ত কণিকার ঘাটতি দেখা দেয়। লাল রক্ত কণিকাই শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে। এর ঘাটতির কারণেই পেশীর সংকোচনের সমস্যা বৃদ্ধি পায়। এই সমস্যাটি থেকে মুক্ত থাকার জন্য ভিটামিন বি ১২ সমৃদ্ধ খাবার যেমন- মাছ, মাংস, দুধ ও ডিম খান।

৫। পটাসিয়ামের ঘাটতিঃ-
আপনি কি জানেন পটাসিয়ামের ঘাটতিও পেশীর সংকোচনের জন্য দায়ী হতে পারে? শরীরে পটাসিয়ামের ঘাটতি হলে ইলেক্ট্রোলাটের ভারসাম্যে পরিবর্তন আসে এবং পেশীর সংকোচনের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই পটাসিয়াম সমৃদ্ধ খাবার যেমন- কলা, শুকনো ফল ও শাকসবজি খান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ