,

বেশি খেলেও বাড়বে না ওজন!

idliwebনিউজ ডেস্ক : ওজন বাড়া নিয়ে এই প্রজন্মের তরুণ-তরুণীদের মাথাব্যথার শেষ নেই৷ ওজন নিয়ন্ত্রণে রাখতে খাওয়া কমিয়ে দেন অনেকে৷ তাতে হিতে বিপরীত হয়৷ ওজন কমানোর নেশায় স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতি ডেকে আনেন তাঁরা৷ কিন্তু খাওয়া কমানো তো কোনও সমাধান নয়৷ ওজন কমাতে গেলে ডায়েটেও অনেক পরিবর্তন আনতে হয়৷ তবে এমন কয়েকটা খাবার আছে, যা পেটপুরে খেলেও ওজন বাড়ে না৷ খবর-সংবাদ প্রতিদিন
কী কী সেই খাবার?
ছাতু:
ব্রেকফাস্টে নানা ধরনের খাবারের অনায়াস বিকল্প হয়ে উঠতে পারে এটি৷ পুষ্টিগুণে কোনও ঘাটতি নেই৷ ওজন বাড়ার কোনও সমস্যা নেই৷ পানীয় হিসেবে তৈরি করেও ছাতু খাওয়া যেতে পারে৷ ওজন তো বাড়বেই না উল্টে হিট স্ট্রোকের সম্ভাবনাও কমিয়ে দেয় এই খাবার৷
ইডলি:
দক্ষিণ ভারতে জলখাবার হিসেবে ইডলির প্রচলন ব্যাপক৷ যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তাঁরা অনায়াসে এ খাবার খেতে পারেন৷ কার্বোহাইড্রেট ও প্রোটিনে সমৃদ্ধ, কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে৷ এদিকে ভাপা বা স্টিমড হওয়ার ফলে সহজপাচ্যও বটে৷
দালিয়া:
উত্তর ভারতের অধিবাসীদের কাছে জনপ্রিয় খাবার এটি৷ বেশ মশলাদার করেও যেমন এটি তৈরি করা যায়, তেমনি হালকা সহজপাচ্যও করে তোলা যায়৷ ধীরে ধীরে হজম হয় বলে ক্রমে ক্রমে গ্লুকোজের মুক্তি ঘটে৷ ফলে যাঁরা ওজন কমাতে চান তাঁরা অনেকক্ষণ কিছু না খেয়েও এনার্জি পেতে পারেন৷
ধোকলা:
স্ন্যাক্স খাওয়ার ঝোঁকে অনেকেই ফাস্ট ফুড খেয়ে ফেলেন৷ তাতে ওজন কমানোর দফারফা হয়ে যায়৷ হালকা স্ন্যাক্স জাতীয় খাবার হিসেবে তাই ধোকলা খাওয়া যেতে পারে৷ এতেও কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে৷
এছাড়াও বাজরার রুটি কিংবা স্প্রাউট স্যালাডও যথেষ্ট পরিমাণে খাওয়া যেতে পারে৷ তাতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন ও খনিজের চাহিদা মেটে৷ কিন্তু কোলেস্টেরল জমে না৷ ফলে ওজন কমানোর জন্য পেট খালি রাখার প্রয়োজন হয় না৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে