,

মৃত প্রেমিকা ফেসবুকে যোগাযোগ করল প্রেমিকের সঙ্গে!

facebookনিউজ ডেস্ক : আত্মারা কি ভাবতে পারে? তাদের এত কার্যকলাপের কথা শোনা যায়, কিন্তু তাদেরও কি অনুভূতি আছে? এ নিয়ে অনেক সন্দেহ, জল্পনা কল্পনা৷ তবে কিছু কিছু ঘটনা প্রমাণ করে আত্মাদেরও অনুভূতি আছে৷ আজকের ঘটনাটি গুয়াহাটির এক যুবকের৷ ২২ বছরের জীবনে এই নিয়ে দ্বিতীয়বার তাঁর দেখা হল কোনও অশরীরীর সঙ্গে৷ যেখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মানুষের সম্পর্কে একের পর এক ভাঙছে, সেখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই অশরীরী এবং মানুষের যোগাযোগের সেতু হয়ে গেল৷

২২ বছরের অর্ক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যাডিক্ট৷ দিন-রাত ফেসবুকে বন্ধুদের সঙ্গে গল্পে মজে থাকতে ভালবাসেন তিনি৷ গুয়াহাটির কাছেই একটি শহরের বাসিন্দা অর্কর এক বান্ধবী ছিলেন ফেসবুকে৷ নাম রোজি৷ দিনরাত রোজির সঙ্গে গল্প আড্ডার ছলে অর্ক বুঝতেই পারেননি কখন তিনি বান্ধবীর প্রেমে পড়ে গিয়েছিলেন৷ কিন্তু সাহস করে কোনওদিন নিজের মনের কথা তিনি বলতে পারেননি রোজিকে৷

তাঁর ভয় ছিল একটাই, পাছে মনের কথা বললে বন্ধুত্ব ভেঙে যায়৷ এই ভয়ে নিজের অনুভূতি লুকিয়ে রাখতেন তিনি৷ কিন্তু এরপরই একদিন খারাপ খবরটি আসে৷ ফেসবুক মারফতই অর্ক জানতে পারেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রোজি৷ খবরটা জানতে পেরে খুব কষ্ট পেয়েছিলেন অর্ক৷ এরপর রোজির পুরনো প্রোফাইলটিতেও ঘুরে বেড়াতেন বহুদিন৷ কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না৷ তাই কালের নিয়মেই অতীত ভুলে এগিয়ে গিয়েছিলেন অর্ক৷

নতুন বন্ধুদের সঙ্গে ধীরে ধীরে আগের মতো মিশে যাওয়ার চেষ্টা করছিলেন৷ যখন অর্ক নিজের মতো করে জীবনে এগোবার চেষ্টা করছেন, ঠিক তখনই একদিন রাতে অর্কর ফেসবুকে একটি মেসেজ আসে৷ মেসেজটা ছিল রোজির অ্যাকাউন্ট থেকে৷ রোজির প্রোফাইল থেকে মেসেজ পাওয়ায় একটু অদ্ভুতই লেগেছিল অর্কর৷ তাঁর যুক্তিবাদী মন ভেবেছিল নিশ্চয়ই রোজির ছোট বোন জুলি দিদির প্রোফাইল থেকে তাঁকে মেসেজ করেছেন৷
তার সন্দেহ দূর করতে অর্ক প্রশ্ন করেন ‘আপনি কে?’ ‘স্টুপিড আমি রোজি৷ এর মধ্যেই ভুলে গেলে?’ উত্তর আসে উল্টোদিক থেকে৷ এই উত্তরে বেশ রেগে গিয়েছিলেন অর্ক৷ ধৈর্য রাখতে না পেরে উত্তর দেন, ‘বাজে কথা বোলো না৷ আমি জানি তুমি ওর বোন৷ আমি রোজিকে খুব ভালবাসতাম৷ আর আমি জানি যে ও মারা গিয়েছে৷’

স্টুপিড! আগে বলোনি কেন? আমিও তো তোমায় খুব ভালবাসি৷’ উত্তরটা দেখে অর্ক এক মুহূর্তও না ভেবে বলেছিলেন, “তুমি যদি সত্যিই রোজি হও তবে তার প্রমাণ দাও’৷ ‘ঘরের আলো জালাও৷ আমি একটু দেখি আমার বয়ফ্রেন্ডকে৷’ প্রায় সঙ্গে সঙ্গেই ঘরের আলো জালান অর্ক৷ উল্টোদিক থেকে মেসেজ আসে, ‘বাহ ট্রাউজারে আমার বয়ফ্রেন্ডকে তো বেশ আকর্ষণীয় লাগছে৷’ তিনি কী পোশাক পরে আছেন তা ফেসবুকের বান্ধবী জানলেন কী করে, এই প্রশ্নই মাথায় ঘুরছিল অর্কর৷ পাশাপাশি, একমাত্র রোজিই অর্ককে ‘স্টুপিড’ বলে ডাকতেন৷

এবার গোটা ঘটনায় ভয় পেয়ে যান অর্ক৷ পাশের ঘরে মা-বাবা ঘুমিয়েছিলেন৷ ওই রাত দেড়টার সময়ই তিনি গোটা ঘটনাটি বাবা-মা’কে জানান৷ সেই রাতে তাঁর বাবা তাঁর সঙ্গে থাকেন৷ এরপর ভয়ের চোটেই রোজিকে ফেসবুকে ব্লক করে দেন অর্ক৷ যাতে রোজির কোনও মেসেজ তার কাছে না পৌঁছয়৷ কিন্তু আজ অবধি অর্ক একা থাকলে অনুভব করেন যেন কেউ৷ তাঁর সব কাজে লক্ষ্য রেখে চলেছেন৷ খবর-সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে