বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতের সমস্যা থেকে মুক্তিতে করণীয়

get-white-teeth-naturallyঅনলাইন ডেস্ক : প্রতিদিনের খাদ্যভাস অনেক ক্ষেত্রে আমাদের দাঁতে নানা সমস্যার জন্য দায়ী। দাঁতে শিরশির করা, মাড়িতে ব্যথা হওয়া তাদের মধ্যে অন্যতম। তবে একটু সচেতনতাই দিতে পারে দাঁতের নানা সমস্যা থেকে মুক্তি। চলুন জেনে নেয়া যাক সেইসব উপায়গুলো।
কোমল পানীয় পরিহার
কোমল পানিতে প্রচুর পরিমাণে চিনি, কার্বোনেট থাকে। যা দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব খাদ্যে উচ্চতর অ্যাসিড দাঁতের এনামেলের ক্ষয় করে, ফলে মাড়িতে ব্যথা ও দাঁতে শিরশির ভাব সৃষ্টি হয়।

ব্যায়ামের সময় পানীয় পান থেকে বিরত থাকুন
এক গবেষণা প্রতিবেদনে জানা গেছে, ব্যায়মের সময় মিষ্টি পানি পান করলে তা দাঁতের উপর খারাপ প্রভাব ফেলে। মিষ্টি পানিতে থাকে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, চিনি এবং ক্যাফিন থাকে, যা দাঁতের এনামেল ক্ষয় করে দাঁতের মূল থেকে।

ফ্রুট জুস পানে নিয়ন্ত্রণ
ফ্রুট জুসে যথেষ্ট পরিমাণে ভিটামিন মিনারেল থাকে। তবে এর চিনি এবং উচ্চমানের অ্যাসিড দাঁতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

চকলেট বা ক্যান্ডি
চকলেট বা ক্যান্ডি জাতীয় খাবার দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। চকলেটে মিশ্রিত চিনি সরাসরি দাঁতের গোড়ায় আক্রমণ করে। যা মুখের লালা গ্রন্থির সঙ্গে মিশে চিনি থেকে অ্যাসিডে রুপ নেয় এবং দাঁতের বিভিন্ন তৈরি করে।

ফল খাওয়ার পর দাঁত ব্রাশ করুন
ফলে প্রচুর পরিমাণে ভিটামিল, মিনারেল এবং উচ্চ মাত্রার সুগার থাকে। যা দাঁতের ক্যাভেটিজের সমস্যা সৃষ্টি করে। তাই শুধুমাত্র খাওয়ার পর নয়, ফল খাওয়ার পরেও দাঁত ব্রাশ করুন।