,

শুটিংয়ে গিয়ে তুরস্কে আটকা পড়লেন মিমি

Screenshot_01_306439247বিনোদন ডেস্ক : শুক্রবার রাতে সেনা অভ্যুত্থানের সম্মুখীন হল তুরস্ক। এই অভ্যুত্থানের চেষ্টায় এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে সেনা অভ্যুত্থান সফল হয়নি। তবে দেশজুড়ে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। এ মাসের গোড়ার দিকে সিনেমার শুটিংয়ে গিয়েছিল পরিচালক বিরসা দাশগুপ্তের প্রায় ৪২ জন সদস্যের টিম। শুক্রবার রাতের এই ঘটনায় গোটা টিম আটকে পড়েছে সেখানে।

ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় একটি ছবির শুটিংয়ে এখন ইস্তাম্বুলে রয়েছেন বিরসা। ছবির নায়িকা মিমি এবং নায়ক যশ দাশগুপ্তও রয়েছেন ওই টিমে। রয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসুও। ভেঙ্কটেশ ফিল্মের তরফে জানা গিয়েছে, সকলে সুরক্ষিত আছেন। শহরের একটি হোটেলে রয়েছে গোটা টিম।

এ দিকে গতকাল রাত সাড়ে তিনটের সময় বাড়িতে ফোন করে স্ত্রী বিদীপ্তা চক্রবর্তীকে তুরস্কের পরিস্থিতির কথা জানান বিরসা। পাশাপাশি, তারা যে সুরক্ষিত রয়েছেন এ কথাও জানান তিনি।

ভেঙ্কটেশ ফিল্মের এই ছবি দিয়েই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। আগামী ১৫ অগস্ট পর্যন্ত শুটিং সিডিউল নিয়ে ইস্তাম্বুলে গিয়েছেন কাস্ট অ্যান্ড ত্রু। চলতি মাসের গোড়ার দিকে ইস্তাম্বুল পৌঁছেছেন তারা। তবে এই পরিস্থিতিতে শুটিং কতটা করা সম্ভব, এখন সেটাই দেখার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে