বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন ৭-এ ৪.৭ ইঞ্চি ডিসপ্লে?

photo-1468481468বিজ্ঞান ও প্রযুক্তি : এ বছরই বাজারে আসতে যাচ্ছে আইফোনের নতুন মডেল আইফোন ৭। এর আগে বিভিন্ন ওয়েবসাইটে ফাঁস হয়েছে আইফোনের নতুন মডেলের ছবি। এবার নতুন মডেলের সম্ভাব্য দাম প্রকাশ করেছে চীনা সামাজিক মাধ্যম উইবো।

এবার তিনটি মডেলে ছাড়া হবে আইফোন ৭। এগুলো হচ্ছে আইফোন ৭, আইফোন ৭ প্লাস ও আইফোন ৭ প্রো।

এর মধ্যে আইফোন ৭-এ থাকতে পারে ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। আর বাকি দুই মডেলের স্ক্রিন হতে পারে ৫ দশমিক ৫ ইঞ্চি। সব ফোনেই থাকবে থ্রিডি টাচ সাপোর্ট।

উইবোতে ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে, চীনের বাজারে ৩২ জিবি স্টোরেজের আইফোন ৭-এর দাম পড়বে পাঁচ হাজার ২৮৮ চীনা ইয়েন। ৬৪ জিবি পড়বে ছয় হাজার ৮৮ ইয়েন আর ২৫৬ জিবি পড়বে সাত হাজার ৮৮ ইয়েন।

৩২ জিবি স্টোরেজের আইফোন ৭ প্লাসের দাম পড়বে ছয় হাজার ৮৮ ইয়েন, ১২৮ জিবি স্টোরেজের দাম ছয় হাজার ৮৮৮ ইয়েন আর ২৫৬ জিবির দাম পড়বে সাত হাজার ৮৮৮ ইয়েন।

আইফোন ৭ প্রো মডেলটিরও তিনটি স্টোরেজ ভার্সন রয়েছে। এর মধ্যে ৩২ জিবির দাম পড়বে সাত হাজার ৮৮ ইয়েন, ১২৮ জিবির দাম সাত হাজার ৮৮৮ আর ২৫৬ জিবির দাম পড়বে আট হাজার ৮৮৮ ইয়েন।

সব ফোনই চলবে অ্যাপলের এ১০ প্রসেসরে। আইফোন ৭-এ থাকতে পারে ২ জিবি র‍্যাম। বড় স্ক্রিনের আইফোন ৭ প্লাস ও ৭ প্রো মডেলে থাকতে পারে ৪ জিবি র‍্যাম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ