বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফ-কারিনাকে নিয়ে গুজবের জবাব

photo-1468487557বিনোদন ডেস্ক : এ সময়ের অন্যতম আলোচিত বলিউড দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সেই ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন এ দুই বলিউড তারকা। আর ছোট নবাব সাইফের সঙ্গে কারিনার সম্পর্কের বোঝাপড়াটাও বরাবর বেশ মসৃণ। সুখবর হলো, এই জুটির কোলজুড়ে নবাব পরিবারে আসছে নতুন সন্তান।

সম্প্রতি এই তারকা জুটি নাকি লন্ডনে এক ডাক্তারের সঙ্গে দেখা করতে যান। আসন্ন শিশু ছেলে নাকি মেয়ে, এটা জানতেই তাঁরা গেছেন সেখানে, দাবি কয়েকটি সংবাদমাধ্যমের। তবে এই খবরকে গুজব বলে একপ্রকার উড়িয়েই দিয়েছেন এই তারকা দম্পতি। জনপ্রিয় ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন থেকে জানা গেছে এমনটাই।

এ ব্যাপারে সরাসরি কথা বলেননি সাইফ-কারিনা। তাঁদের এক মুখপাত্র মিডিয়াকে জানান, কয়েকটি সংবাদমাধ্যম যে খবর ছড়াচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। লন্ডনে তাঁরা কোনো ডাক্তারের সঙ্গে দেখাই করেননি। এটা সম্পূর্ণ কল্পনাপ্রসূত ব্যাপার।

এ ছাড়া এই মুখপাত্র আরো বলেন, ‘সাইফ-কারিনা দুজনেই প্রাপ্তবয়স্ক। তাঁদের নিয়ে এমন আলোচনা সাজে না। আর আমার পক্ষ থেকে অনুরোধ, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা না করার।’

এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে একই রকম বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। তাঁর ছেলে আব্রামের জন্মের সময় এ ধরনের গুজব ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমগুলোতে।

কারিনার সঙ্গে দাম্পত্য জীবনে এটা প্রথম সন্তান হলেও খান সাহেবের ক্ষেত্রে তৃতীয়। আগের স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সারা ও ইব্রাহিম নামের সাইফ আলি খানের রয়েছে আরো দুটি সন্তান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত