,

বন্ধ হয়ে যাচ্ছে কিরণমালা!

 
বিনোদন ডেস্ক :বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার জনপ্রিয় টেলিসিরিয়াল ‘কিরণমালা।’ জানা গেছে ইতোমধ্যে টেলিসিরিয়ালটির শুটিং বন্ধ হয়ে গেছে। কলকাতার এক পরিচালক বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমার কল-টাইম ছিল। সেট’এ যাওয়ার সময়ই খবর পাই, প্যাক-আপ হয়ে গিয়েছে। শুনেছি, পারিশ্রমিক নিয়ে টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকের কিছু একটা সমস্যা হয়েছে। তবে এহেন কারণে কাজ বন্ধ হয়ে গেলে সমস্যাটা কিন্তু আমাদের সকলেরই। চ্যানেলকে প্রতিদিন এপিসোড জমা দিতে হয় আমাদের। একদিন শ্যুটিং বন্ধ থাকলে পরের দিন বাড়তি কাজের চাপ পড়ে যায়! ফলে এই জট না খুললে আর কিরণমালা টিভি পর্দায় নাও আসতে পারে।

kironmala

কলকাতার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, টেকনিশিয়ানরা কাজ বন্ধ করে দিয়েছেন, এটা সম্পূর্ণ ভুল কথা। দিনের পর দিন টেকনিশিয়ানদের দিয়ে তিন-চার ঘণ্টা বাড়তি কাজ করাচ্ছিলেন প্রযোজকেরা। দীর্ঘদিন ওভারটাইমের দাবি জানিয়েও লাভ হয়নি। এবারেও পারিশ্রমিক দেওয়ার সময় প্রযোজকেরা বাড়তি টাকা দেননি। টেকনিশিয়ানরা আপত্তি জানালে বাড়তি পারিশ্রমিক যে তাঁরা পাবেন না, সে কথা তাঁদের সাফ জানিয়ে দেওয়া হয়। এ-ও বলা হয়, নির্ধারিত পরিমাণ অর্থে যদি টেকনিশিয়ানদের কাজ করতে অসুবিধা হয়, তাহলে তাঁরা কাজ ছেড়ে চলে যেতে পারেন। শুধু কিরণ মালাই নয় সমস্যার সমাধান না হলে আরো কয়েকটি টেলিসিরিয়াল বন্ধ হয়তে যেতে পারে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে