,

সালমানের বিরুদ্ধে আবারও মামলা

photo-1468405348বিনোদন ডেস্ক : মামলা নিয়ে সালমান খানের এখন আর তেমন কোনো চিন্তাভাবনা থাকার কথা নয়। কারণ জীবনে অনেক মামলা তাঁর বিরুদ্ধে করা হয়েছে এবং এর ফলে কম ভোগান্তি হয়নি সালমানের। এতদিনে এসব তাঁর গা সওয়া হয়ে যাওয়ারই কথা।

তারপরও নতুন মামলাটি নিয়ে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়বেন সালমান নিশ্চয়ই। সালমানের নতুন ছবি ‘সুলতান’ এখন রমরমা ব্যবসা করছে। এ নিয়ে দারুণ খুশি গোটা ছবির ইউনিট।

এমন খুশির মধ্যে বেরসিকের মতো একটি ঘটনা ঘটিয়েছেন একজন। অভিযোগ উঠেছে, যাঁর জীবনী অবলম্বনে ‘সুলতান’ ছবিটি তৈরি করা হয়েছে তাঁকে তাঁর প্রাপ্য ঠিকমতো বুঝিয়ে দেননি সালমান। আর এ কারণে ‘সুলতান’ ছবির পরিচালক আলী জাফর আব্বাস, সালমান খান ও আনুশকা শর্মার বিরুদ্ধে মামলা করেছেন মুজাফফরপুরের অধিবাসী সাবির আনসারি ওরফে সাবির বাবা। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

গত ৮ জুলাই মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন সাবির। তাঁর দাবি, তাঁর জীবনী অবলম্বনে ‘সুলতান’ ছবিটি নির্মাণ করা হয়েছে এবং এ জন্য রয়্যালটি হিসেবে তাঁকে ২০ কোটি রুপি দেওয়ার কথা বলেছিলেন সালমান, যা তিনি দেননি।

সাবিরের আইনজীবী সুধীর কুমার ওঝা বলেন, ‘২০১০ সালে মুম্বাইতে নিজের কাহিনী সালমানকে শুনিয়েছিলেন বলে দাবি করেছেন সাবির। এবং সে সময় সালমান কথা দিয়েছিলেন এই গল্প নিয়ে ছবি নির্মিত হলে তিনি সাবিরকে রয়্যালটি বাবদ ২০ কোটি রুপি দেবেন।’

মামলার প্রথম শুনানি গতকাল মুজাফফরপুরের আদালতে অনুষ্ঠিত হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২৬ জুলাই। তবে এই মামলার ব্যাপারে সালমান খান বা ‘সুলতান’ ছবির কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে