বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবকিছু ফাঁস করে দিয়েছি : পরীমনি

Pori moniবিনোদন প্রতিবেদক : ‘আমি সবকিছু ফাঁস করে দিয়েছি। রূপের রহস্য, সাজগোজ, কোন অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরি, কী ধরনের প্রসাধনী ব্যবহার করি—সবই।’ কথাগুলো বলছিলেন আলোচিত অভিনয়শিল্পী পরীমনি। আজ রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সৌন্দর্যচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘রূপ কথা’। এতে আজকের পর্বের অতিথি পরীমনি। অনুষ্ঠানে কী কী বলেছেন—জানতে চাইলে এভাবেই উত্তর দেন তিনি। কথা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অনেকের সঙ্গে দেখা হলেই জানতে চান এসব। তাঁদের বলব, আজকের অনুষ্ঠানটি দেখুন। আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাকে আর জিজ্ঞেস করতে হবে না।’

পরী জানান, অনুষ্ঠানটির শুটিং হয়েছিল প্রায় আট-নয় মাস আগে। প্রচারের জন্য একটা বড় উৎসবের অপেক্ষা ছিল। তাই ঈদের রেশ থাকতে থাকতেই প্রচারিত হচ্ছে ‘রূপ কথা’।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ। পরীমনি ঈদের আগে থেকে ভারতে শুটিং করছিলেন ওয়াজেদ আলীর ‘রক্ত’ সিনেমার। ঈদ উপলক্ষে কয়েক দিনের ছুটি কাটাতে দেশে এসেছিলেন। আগামীকাল আবার যাচ্ছেন কলকাতায়। টানা কয়েক দিন শুটিং করে এ মাসের শেষে দেশে ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত