বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন প্রাকৃতিক ঔষধ হিসেবে পুদিনার ব্যবহার

23000-boroস্বাস্থ্য ডেস্ক : পুদিনা গাছ কষ্টসহিষ্ণু, দ্রুত বর্ধনশীল এবং চিরহরিৎ উদ্ভিদ। বহুকাল থেকেই পুদিনা পাতার রস ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার হয়ে আসছে। এছাড়াও বুক জ্বালাপোড়ার প্রাকৃতিক ঔষধ হিসেবেও ব্যবহার হয়ে আসছে পুদিনার রস। আসুন জেনে নিই পুদিনার যত স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

*** পুদিনার রস পেট ব্যথা ও যন্ত্রণাদায়ক পেটের সমস্যা নিরাময়ে ব্যবহার করা হয়। পুদিনার জুসে ফাইটোনিউট্রিএন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ও মেন্থল থাকে। এই উপাদানগুলো হজমে সাহায্য করে এবং খিঁচুনি প্রতিরোধ করে।

*** পুদিনায় ফাইটোকেমিক্যাল পেরিলাইল অ্যালকোহল থাকে বলে এর থেকে ক্যান্সাররোধী সুবিধাও পাওয়া যায়। বিশেষ করে কোলন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে পুদিনার রস।

*** পুদিনার রসে অ্যান্টিইনফ্লামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। এছাড়াও পুদিনার রস ব্রণ দূর করতেও সাহায্য করে।

*** ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে পুদিনার জুস। নিস্তেজ, ফাটা ও স্তরপূর্ণ ত্বককে আর্দ্রতা প্রদান করতে পারে পুদিনার রস। এটি ব্ল্যাকহেডস, ব্রণ ও ত্বকের খুঁত দূর করতে সাহায্য করে। ছত্রাকজনিত রোগ ক্যান্ডিডা নিরাময়ে চমৎকারভাবে কাজ করে পুদিনার রস।

*** অ্যালার্জির চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে পুদিনার রস। এছাড়াও অ্যালার্জির লক্ষণগুলোকে কমাতে সাহায্য করে পুদিনার রস।

*** পুদিনার রসে ব্যাকটেরিয়ারোধী ও প্রদাহরোধী উপাদান থাকে বলে ওরাল ইনফেকশন দূর করতে সাহায্য করে। এই একই কারণে ঠান্ডা ও কাশি প্রতিরোধেও চমৎকার কাজ করে পুদিনার রস।

*** শ্বাসনালীর সংক্রমণ নিরাময়েও কাজ করেও পুদিনার রস। গরম পানিতে কয়েক ফোঁটা পুদিনার রস দিয়ে গরম পানীর ভাপটুকো মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে বের করে দিন। এতে নাক ও গলা পরিষ্কার হবে।