,

পুরোদস্তুর নায়িকা হতে চান পড়শী

22990-porshi_amarবিনোদন ডেস্ক : মূলত সংগীত শিল্পী পড়শী। চ্যানেল আই’র ক্ষুদে গানরাজের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া পড়শী এখন বড়দের রাজত্বে রীতিমতো ব্যস্ততম শিল্পী। স্টেজ শো আর সিঙ্গেল ট্র্যাক নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। গান নিয়ে ছুটছেন বিভিন্ন জায়গায়। এবারের ঈদে বেশকিছু স্টেজ পারফর্ম করছেন তিনি।

কিন্তু খবর হলো, এবার ঈদে বড়পর্দায়ও অভিষেক ঘটেছে পড়শীর। শাকিব খানের বিপরীতে পড়শীকে দেখা যাচ্ছে শামীম আহমেদ রনির ‘রানা পাগলা দি মেন্টাল’ ছবিতে। চলচ্চিত্রটির একটি গানে পড়শী সঙ্গীতশিল্পী চরিত্রেই ছিলেন। নেচেছেন শাকিব খানের সঙ্গে। বছরের বড় চমক ছিলো বিগ স্টার শাকিবের সঙ্গে ক্ষুদে পড়শীর এ রসায়ন।

তবে, এ ঘটনার পর পড়শী ভাবছেন শুধু একটি গানেই কেন? পুরো ছবিতেও হতে পারে এমন যে, তিনিই নায়িকা। আকাশ থেকে পড়ার কিছু নেই। পড়শীর কথা শুনুন, ‘ শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’-এর কাজটা খুব এনজয় করেছি আমি। খুব ভালো লেগেছে। তবে, একটি গানেই শুধু নয়, যদি তেমন আয়োজন থাকে, তেমন গল্প ও চরিত্র যদি পাই তাহলে নায়িকা হতে রাজি আমি। কারন দেশে ও দেশের বাইরে আমি যাদের ফলো করি তারা সব মাধ্যমেই সাবলীল।’

শুনলেন তো? যদিও পড়শী এখনো তার সিনেমা দেখতে হলে যেতে পারেন নি। দৌড়াচ্ছেন ঈদের শোতে। তবে, এছাড়াও নিজের নতুন কিছু গানের খবরও দিলেন।

বললেন, ‘সিঙ্গেল ট্র্যাক আসছে বেশ কিছু। একটা মিউজিক ভিডিওরও প্ল্যান করছি অন্যভাবে। আর এই প্রথম ফোক গাইছি। গানটির সঙ্গীতায়োজন করবেন জুয়েল মোর্শেদ। সবমিলে বেশকিছু চমক নিয়ে আসছি। অপেক্ষা করুন…’

https://youtu.be/jKjPCbEa3Cs

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে