বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরে গেলেন মোনালিসা

monalisaবিনোদন প্রতিবেদক : নাড়ির টান এমনই। যে যেখানেই থাকুক না কেন, এই টানে নিজভূমে ফিরে আসতেই হয়। মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসাও অনেকদিন পর দেশে এসেছিলেন, আপনজনদের সঙ্গে ঈদ করবেন বলে। কিন্তু লাইট ক্যামেরা ও অ্যাকশন তাকে নিজের মতো করে পুরোটা সময় কাটাতে দেয়নি। চেনাজানা পরিবেশ ও সহকর্মীদের ডাকে সাড়া না দিয়ে পারেননি মোনালিসা। ফলে দর্শকের ভালোলাগা ও ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি বেশ কয়েকটি ঈদের নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন। নতুন একটি বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।

এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে মোনালিসার সরব উপস্থিতি লক্ষ করা গেছে। ছোটপর্দায় নিজেকে আগের মতোই উজ্জ্বল রেখে গতকাল রাতের ফ্লাইটে মোনালিসা ফের উড়াল দিয়েছেন আমেরিকায়। দেশ ত্যাগের আগে আবেগমাখা কন্ঠে তিনি বলেন, ‘এবার আমেরিকা যাবার আগে সত্যিই মনটা অনেক খারাপ হচ্ছে। যে ক’দিন দেশে ছিলাম খুব ব্যস্ততায় কেটেছে। বলা যায় ক্যামেরার সামনেই কেটেছে আমার প্রতিটি দিন। ফলে আম্মুকে খুব কমই সময় দিতে পেরেছি। তাই শেষ দিকে এসে তার পাশেই ছিলাম প্রতিটি মুহুর্ত।

সহকর্মী অনেকের ভালোবাসা এবং সহযোগিতায় মুগ্ধ হয়েছি। ফিরে যাচ্ছি আমেরিকা। কিছু কাজ আছে। তাই এই মুহুর্তে না গেলেই নয়। হয়তো খুব দ্রুত চলে আসবো। আবার সারপ্রাইজ দিবো সবাইকে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’ মোনালিসা অভিনীত ঈদের নাটকের মধ্যে ছিল এস এ হক অলিকের ‘ভালোবাসা ভালোবাসি’, সাগর জাহানের ‘এ্যাভারেজ আসলাম’, সাজিন আহমেদ বাবুর ‘কিড সোলায়মান’ ও মোস্তফা কামাল রাজের ‘চুপিচুপি’। এই চারটি ঈদ ধারাবাহিকে অভিনয় করে মোনালিসা আলোচিত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি এক ঘন্টার নাটকেও তার অভিনয় ছিলো অনবদ্য। মোনালিসা জানিয়েছেন, তার অভিনীত ও অনন্য ইমন পরিচালিত ‘ফিনিক্স ফ্লাই’ নাটকটি আগামীকাল ঈদের ৭মদিন এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে। এতে তার বিপরীতে রয়েছেন সজল, হিল্লোল।

উল্লেখ্য, তিন বছর পর মোনালিসা গত এপ্রিলের শুরুতে দেশে আসেন। এরপরই নির্মাতারা তাকে নিয়ে নাটক-টেলিফিল্ম নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন। মোনালিসা চেষ্টা করেছেন নিজেকে উজাড় করে দিয়ে কাজ করতে। পাশাপাশি বেশ কয়েকটি চ্যানেলের টক শো’তেও অংশগ্রহণ করেছেন তিনি। মোনালিসা আরও জানান, এবার যে ক’টা দিন তিনি দেশে ছিলেন, তা তার জীবনের শ্রেষ্ঠ সময়ের একটি অংশ। তাই যাবার বেলায় অনেক স্মৃতিই তার সঙ্গী হলো।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত