,

টুইটারপ্রধানের অ্যাকাউন্ট হ্যাক

0468c71ed1c221364c805dd404231a1f-jack-twitterটুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছে আওয়ারমাইন নামের একটি হ্যাকার গ্রুপ। এর আগে এই গ্রুপ ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের কয়েকটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছিল।
গতকাল শনিবার জ্যাক ডরসির অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করে একটি টুইট করে গ্রুপটি।
প্রযুক্তি–বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটস দাবি করে, ওই টুইট প্রকাশের কিছুক্ষণ পর তা মুছে ফেলা হয়। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, জ্যাক ডরসির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় হাই-প্রোফাইল ব্যক্তিদের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা যুক্ত হলো।
ওয়ানমাইন হ্যাকার গ্রুপটি নিজেদের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে ব্র্যান্ড তৈরি করার চেষ্টা হিসেবে এই হ্যাকিং করছে বলে আলোচনা হচ্ছে। এই হ্যাকার গ্রুপের সদস্য তিনজন। এর আগে তাঁরা পিচাইয়ের অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে কয়েকটি বার্তা বসিয়ে দেয়।
প্রযুক্তি–বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবকে ওই হ্যাকার গ্রুপ বলেছে, তারা যেসব তারকা ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করছে, তা কেবল নিরাপত্তা পরীক্ষাকাজের অংশ হিসেবেই। তারা পাসওয়ার্ড বদল করে অ্যাকাউন্ট হাতিয়ে নিতে এ কাজ করছে না। তবে সাইবার দুর্বৃত্তরা এটা করতে পারে, সেটি প্রমাণ করতেই হ্যাকিং চালাচ্ছে তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে