,

জেনে নিন শিশুর স্থূলতা প্রতিরোধ করবেন যেভাবে

22797-boroস্বাস্থ্য ডেস্ক : শিশুর ওজন বৃদ্ধি পাওয়া শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব বিস্তার করে যা তার সামাজিক ও সার্বিক উন্নয়নকেও প্রভাবিত করে। গবেষণায় জানা যায় যে, অ্যাজমা, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, হাড় বা জয়েন্টের সমস্যা, নিদ্রাহীনতা এবং ক্যান্সারের মত দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিতে থাকে স্থূলকায় শিশু-কিশোরেরা। এছাড়াও স্থূল শিশুদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ কমে যায় এবং তারা অন্যদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। তাদের মধ্যে একাকীত্ব, বিষণ্ণতা ও নার্ভাসনেস বৃদ্ধি পায়। সন্তান যেন অতিরিক্ত স্থূলকায় না হয় সে জন্য পিতামাতার করণীয় কাজগুলো হচ্ছে-

১। মায়ের দুধ পান করে বড় হয় যে শিশুরা তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ব্রেস্টফিডিং স্থূলতা প্রতিরোধ করে। মায়ের দুধে এমন কিছু উপাদান থাকে যা শিশুর ক্ষুধা ও বিপাক প্রক্রিয়াকে ভালোভাবে নিয়ন্ত্রণ করে। তাই আপনার সন্তানকে বোতলের দুধ না দিয়ে বুকের দুধ পান করান।

২। শিশু যখন শক্ত খাবার খাওয়া শুরু করবে তখন তার পুষ্টির দিকে খেয়াল করুন। শিশুকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আপনার শিশুর প্রতিদিনের খাবারে চর্বিহীন প্রোটিন, মাছ, শাকসবজি, ফল, বীজ ও বাদাম রাখুন। যাতে তার শরীরের স্বাভাবিক গঠনের জন্য পর্যাপ্ত পুষ্টি সে পেতে পারে।

৩। শস্য নির্বাচনের ক্ষেত্রে শিশুকে আস্ত শস্যদানার তৈরি খাবার খাওয়ান। উচ্চ ক্যালরিযুক্ত ও জাঙ্ক ফুড খাওয়ানো থেকে বিরত থাকুন।

৪। কোমল পানীয়, আইসক্রিম ইত্যাদি খাবারগুলো থেকে শিশুকে দূরে রাখুন। যেহেতু এই খাবারগুলো ওজন বৃদ্ধিতে সহায়ক তাই এগুলো নিয়মিত খাওয়া যেন শিশুর অভ্যাস হয়ে না দাঁড়ায় সেজন্য প্রায়ই খেতে না দিয়ে মাসে একবার খেতে দিন।

৫। শিশুর জন্য প্রোটিনের পরিমাণ নির্ধারণ করাটাও অত্যন্ত জরুরী। এক্ষেত্রে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন যে, আপনার সন্তানের জন্য কী পরিমাণ প্রোটিন প্রয়োজন। শিশুকে প্রয়োজনাতিরিক্ত খাওয়ানো থেকে বিরত থাকুন।

৬। আপনার শিশুকে সব সময় ঘরে তৈরি খাবার খাওয়ানোর চেষ্টা করুন। প্রসেসড ফুড খাওয়ানো থেকে বিরত থাকুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে