,

জেনে নিন হাড়কে সুস্থ রাখবে যে খাবারগুলো

22648-boroস্বাস্থ্য ডেস্ক : আমাদের দেহের কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে। দেহের আকৃতি ধরে রেখে সঠিক পরিচালনার জন্য হাড়ের গুরুত্ব অনেক। অথচ এই হাড়কে আমরা তেমন গুরুত্ব দেই না। দেহের সুস্থতার জন্য আমরা অনেক কাজ করি, অনেক ধরণের খাবার খাই। কিন্তু হাড়ের যত্ন তেমনভাবে নেওয়া হয় না।

তাই হাড়কে সুস্থ রাখবে এমন কিছু খাবারে তালিকা নিয়ে আজকের ফিচার। আসুন তাহলে জেনে নেওয়া যাক খাবারের নামগুলো।

১। টকদইঃ-
হাড় মজবুত করতে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ভূমিকা অপরসীম। টকদই ভিটামিন ডি এর অন্যতম উৎস। প্রতিদিন এক কাপ টকদই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং হাড় মজবুত করে। এটি অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধ করে থাকে।

২। দুধঃ-
দুধের ক্যালসিয়ামের অন্যতম উৎস। দুধের ক্যালসিয়াম খুব সহজে আমাদের দেহ হজম করে পুষ্টি গ্রহন করতে পারে। শুধু ছোটরা নয় বড়দেরও নিয়মিত দুধ পান করা উচিত।

৩। চিজঃ-
ক্যালসিয়ামের অন্যতম আরেকটি উৎস হল চিজ বা পনির। ১.৫ আউন্স চিজ প্রতিদিনের ৩০% ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। এতে অল্প পরিমাণের ভিটামিন ডি রয়েছে। তবে অতিরিক্ত পরিমাণ চিজ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৪। ডিমঃ-
ডিমকে বলা হয় ‘সুপারফুড’। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সব চাইতে ভালো উৎস হচ্ছে ডিম। তবে এতে মাত্র ৬% ভিটামিন ডি রয়েছে। যা খুব সহজে দেহের পুষ্টির চাহিদা পূরণ করে।  তাই হাড়ের সুস্থতায় প্রতিদিন একটি ডিম খাওয়ার অভ্যাস করুন।

৫। কাঠবাদামঃ-
এক কাপ কাঠাবাদামে ১৮% ক্যালসিয়াম থাকে। এটি হাড় মজবুত করার পাশাপাশি ওজন হ্রাস করতে সাহায্য করে। প্রতিদিন এক কাপ কাঠবাদাম খাওয়ার চেষ্টা করুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ