বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব সময় লবণাক্ত খাবার খাওয়ার বিস্ময়কর ৫টি কারণ

22574-salty-foodনিউজ ডেস্ক : বিশেষজ্ঞদের মতে ৯০ শতাংশ আমেরিকান অনেক বেশি লবণ খেয়ে থাকে। যার কারণে তারা হৃদরোগ ও স্ট্রোকের মারাত্মক ঝুঁকিতে থাকে। উচ্চমান সম্পন্ন সামুদ্রিক লবণ খনিজে সমৃদ্ধ থাকে। লবণ থাইরয়েড ও এড্রেনাল গ্রন্থিকে পুষ্টি সরবরাহ করে, রক্তকে ক্ষারীয় রাখে এবং অন্যান্য খাবারের নিরাময় ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু লবণাক্ত খাবার যেমন- চিপস দেখলে কি আপনি আর নিজেকে সামলাতে পারেন না? প্রতিদিনই কি আপনার এই রকম লবণাক্ত খাবার খাওয়ার ইচ্ছা হয়? তাহলে এটি হতে পারে আপনার অন্তর্নিহিত কোন স্বাস্থ্য সমস্যার লক্ষণ। আসুন তাহলে জেনে নেয়া যাক সেই সমস্যাগুলো সম্পর্কে।

১। আপনি মিনারেলের ঘাটতিতে ভুগছেন
যদি লবণাক্ত ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর ও আপনার আরো লবণাক্ত খাবার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি সম্ভবত ক্যালসিয়াম ও পটাসিয়ামের ঘাটতিতে ভুগছেন। তাই যখনই আপনার অনেক বেশি লবণাক্ত খাবার খাওয়ার ইচ্ছা হবে তখন বুঝতে হবে যে, আপনার শরীর আপনাকে মিনারেলের ঘাটতির কথাই বলছে। আপনার মিনারেলের ঘাতটি পূরণের চেষ্টা করুন উচ্চমান সম্পন্ন মাল্টিভিটামিন খেয়ে। বেশি পরিমাণে খনিজ উপাদান সমৃদ্ধ শাকসবজি খান।

২। সোডিয়ামের লেভেল কমে যাওয়া
দেহে সোডিয়ামের মাত্রা কম থাকলেই লবণাক্ত খাবার খাওয়ার প্রতি আসক্তি বৃদ্ধি পায়। সোডিয়ামের অবক্ষয় হয় শারীরবৃত্তীয় কারণে এবং শরীর থেকে অত্যধিক ঘাম নির্গত হলে।

৩। পানিশূন্যতায় ভুগলে
আপনি যদি পানিশূন্যতায় ভোগেন তাহলে আপনার শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার জন্য আপনাকে অনেক বেশি লবণ গ্রহণ করা প্রয়োজন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ খাবার খাওয়া। প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। ব্যায়াম করলে এর চেয়ে বেশি পরিমাণে পান করুন।

৪। নিষ্ক্রিয় এড্রেনাল গ্ল্যান্ড
আপনার লবণাক্ত খাবারের প্রতি আসক্তি আপনার এড্রেনাল গ্ল্যান্ডের কাজ কম করার লক্ষণ। সুতরাং আপনার চোখের নীচে ফুলে যাওয়া ও এনার্জি লেভেল কমে যাওয়ার পাশাপাশি যদি লবণ গ্রহণের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আপনার এড্রেনাল গ্ল্যান্ড ও করটিসল লেভেল চেক করানো প্রয়োজন।

৫। মানসিক চাপে ভুগছেন
লবণাক্ত খাবার খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা স্ট্রেসে ভোগার লক্ষণ প্রকাশ করে। আপনি যখন মানসিক চাপে ভুগেন তখন আপনার শরীর অনেক বেশি লবণ হারায় এবং প্রাকৃতিক ভাবেই আপনার শরীর এই ক্ষতি পুষিয়ে নিতে চায়। ফলে আপনি অনেক বেশি লবণাক্ত খাবার খান।

অথবা এটি হতে পারে আপনার অভ্যাস। আপনার পরিবারের রন্ধনপ্রণালিতে বেশি পরিমাণে লবণ ব্যবহার করা হয় যা আপনি ছোটকাল থেকেই খেয়ে আসছেন। খাবারে আলাদা লবণ ব্যবহারের অভ্যাসটিও হতে পারে আপনার পারিবারিক অভ্যাসেরই ফল। তাই কম লবণাক্ত খাবার আপনার কাছে স্বাদহীন মনে হতে পারে। বিশেষজ্ঞদের মতে একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক ১৬০০-২৪০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করা প্রয়োজন। ১ চামচ লবণে ২০০০ মিলিগ্রাম সোডিয়াম থাকে। যেকোন খাবারই বেশি পরিমাণে খাওয়া ভারসাম্যহীনতা ও স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে।