,

মাথার পেছনের দিকে ব্যথা? জেনে নিন কারণ ও প্রতিকার

22478-boroস্বাস্থ্য ডেস্ক : স্ট্রেস, ঘুমের সমস্যা, হরমোনের উঠানামা, ধুমপান, খাবার বাদ দেয়া, তীব্র গন্ধ, চুল বাঁধার ধরণ এবং অত্যধিক আলো মাথাব্যথা সৃষ্টি করতে পারে। কিন্তু মাথার পেছনের দিকের ব্যথাকে অবহেলা করা উচিৎ নয়, কেন তা জেনে নিই চলুন।

১। সারভিকোজেনিক হেডেক বা মাথার পেছনের দিকের ব্যথা সম্পর্কে ভুল করা হয় কারণ এর লক্ষণগুলো মাইগ্রেন, টেনশন হেডেক ও ক্লাস্টার হেডেকের লক্ষণের সাথে মিলে যায়। সারভিকোজেনিক হেডেক হয় মাথার মাসেল টেনশনের কারণে।

২। ঘাড়ে আঘাত পেলেও মাথার পেছনের দিকে ব্যথা হতে পারে। এই ধরণের ব্যথা মাথার একপাশে শুরু হয় এবং আস্তে আস্তে মাথার পেছনের দিকে কানের কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পরে।

৩। অক্সিপিটাল নিউরালজিয়া একধরণের মাথাব্যথা যা মাথার পেছনের দিকে হয় এবং মাথার উপরের দিকেও ছড়িয়ে পরে।

৪। টেম্পোরাল আরটারাইটিস- ৫০ বছরের বেশি বয়সের মানুষের হয়ে থাকে এই ধরণের মাথাব্যথা। মাথায় রক্ত সরবরাহকারী রক্তনালী ক্ষতিগ্রস্থ হলে ও প্রদাহ হলে টেম্পোরাল আরটারাইটিস হয়। এ ধরণের মাথাব্যথায় মাথার একপাশে কম্পন হতে পারে এবং মাথার তালুতে ছড়িয়ে পরে ব্যথা। ঘাড়ের উপরের দিকে মেরুদন্ডের ধমনীর ব্যাবচ্ছেদ করা হলে এরকম ব্যথা হতে পারে।

মাথাব্যথা নিরাময়ের জন্য যা করতে পারেন :

– আইস প্যাক ব্যবহার করুন

– ঠান্ডা বা গরম জলে গোসল করুন

– মাথায় ম্যাসাজ করলেও ব্যথা কমে

– হালকা আলোতে বিশ্রাম নিন

– খুব বেশি মাথা ব্যথার ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ও ফিজিওথেরাপি নেয়ার প্রয়োজন হতে পারে। মাথাব্যথার চিকিৎসা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন- মাথাব্যথার ধরণ, কখন হয় এবং কী কারণে হয়? কারো কারো চিকিৎসার প্রয়োজন হয় না এমনিতেই ভালো হয়। যাদের চিকিৎসা শুরু করা প্রয়োজন তাদেরকে ঔষধ গ্রহণ, কাউন্সেলিং, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং বায়োফিডব্যাক নিতে হয়। আপনার প্রয়োজনের উপর নির্ভর করেই ডাক্তার আপনার চিকিৎসা পরিকল্পনা তৈরি করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে