,

চোখের সুরক্ষায় আট পরামর্শ

photo-1467092258নিউজ ডেস্ক : চোখ দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ ভালো না থাকলে অনেক কিছুই অচল হয়ে পড়ে। তাই চোখের সুরক্ষায় কিছু বিষয় সব সময় খেয়াল রাখা জরুরি। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

• বাইরে থেকে ঘরে ফিরে প্রথমে মুখ ও চোখ ধুয়ে ফেলুন। এটি চোখে ময়লা প্রবেশ কমাবে।

• অনেকের স্বভাব রয়েছে, চোখ চুলকালেই চোখ কচলানো শুরু করেন। সংক্রমণ প্রতিরোধ করার জন্য এই কাজটি করবেন।

• অনেকে একজনের তোয়ালে অন্যজন ব্যবহার করেন। এটি ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে যাঁরা চোখের সংক্রমণে বেশি আক্রান্ত হোন, তাদের রুমাল বা তোয়ালে ব্যবহারে সংক্রমণ ছড়াতে পারে।

• অনেকে লেন্স ব্যবহার করেন। লেন্স ব্যবহারের আগে পরিষ্কার করে নেওয়া ভালো।

• চোখ ভালো রাখতে খাবারের বিষয়ে সচেতন থাকতে হবে। সে জন্য চোখ ভালো রাখতে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন।

• ধুলাবালি থেকে চোখকে সুরক্ষিত রাখতে সানগ্লাস ব্যবহার করুন।

• নিজে নিজে কখনো চোখের ওষুধ ব্যবহার করতে যাবেন না। চোখের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করুন।

• চোখের কোনো অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে