বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্ধকারে ফোন ব্যবহারে হতে পারে অন্ধত্ব!

1467096185প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন নিয়ে ঘুমোতে যান? অন্ধকার ঘরে স্মার্টফোন দেখার অভ্যাস আছে? অন্ধত্ব পেয়ে বসতে পারে! এই সতর্কবার্তা ব্রিটিশ চিকিৎসকদের। এমন নজির ইতোমধ্যেই দেখা গেছে।

প্রথম জন ২৭ বছর বয়সী তরুণী। রোজ ঘুমোনোর আগে অন্ধকার ঘরে স্মার্টফোন চেক করা চাই-ই-চাই। অন্তত আধ ঘণ্টা। তাও আবার এক চোখে। অন্য চোখ ঢাকা থাকত বালিশে। একদিন হঠাৎ চলে গেল ডান চোখের দৃষ্টিশক্তি। ওই চোখেই তিনি দেখতেন স্মার্টফোনের স্ক্রিন। বাঁ চোখ থাকত বালিশের আড়ালে।

দ্বিতীয় ঘটনায় ভুক্তোভোগী এক মধ্যবয়সিনী। তিনি আবার ঘুম থেকে উঠে দেখতেন স্মার্টফোন। ভারী পর্দা ঢাকা ঘরে ঢুকত না দিনের আলো। অন্ধকার ঘরে এক চোখে তিনি পড়তেন গুরুত্বপূর্ণ সংবাদ। দিন শুরুর আগে। আর তাও এক চোখ ঢাকা থাকত বালিশে।

তিনি আবিষ্কার করলেন ধীরে ধীরে কম দেখছেন ডান চোখে। ডাক্তারের কাছে গেলে জানা গেল তার কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকদের মত‚ দুটি ক্ষেত্রেই অন্ধত্বের জন্য দায়ী স্মার্টফোনের স্ক্রিন থেকে নিঃসৃত আলো। একটি চোখ ঢাকা থাকায় সেটি বেশি ক্ষতি করছে যে চোখটি খোলা আছে সেটিকে। কারণ সেই রেটিনার উপর বেশি চাপ পড়ছে।

ফলে সাবধান, স্মার্টফোন নয়; শয্যাসঙ্গী করুন বরং চশমাকেই। নইলে চল্লিশের আগেই চালশে হয়ে যাওয়াটা অবধারিত।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত