,

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যেসব ফল

diabeies-fol20160627093214অনেকেই মনে করেন যে ডায়াবেটিসে আক্রান্তদের মিষ্টি ফল খাওয়া উচিত নয়। যদিও এমন কিছু ফল আছে যারা রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিশেষ করে রসালো কিছু ফল আছে যারা ডায়াবেটিস এর জন্য উপকারি। যেসব ফলের গ্লিসামিক ইনডেক্স কম থাকে সে সব ফল ডায়াবেটিস এর জন্য উপকারি। চলুন জেনে নেয়া যাক-

স্ট্রবেরি : স্ট্রবেরিতে ভিটামিন,অ্যান্টিওক্সিডেন্ট ও ফাইবার থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে শর্করা কম থাকে, ৯২% পানি থাকে এবং এর গ্লিসামিক ইনডেক্স ৪০। স্ট্রবেরি পাকস্থলি ভরা রাখে, এনার্জি প্রদান করে ও রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে। আপনি এক কাপের ৪ ভাগের ৩ ভাগ পরিমাণ স্ট্রবেরি খেতে পারেন।

তরমুজ : তরমুজে বিটা ক্যারোটিন,ভিটামিন বি ও সি,লাইকোপেন এবং পটাশিয়াম আছে। এতে পানি থাকে ৯২%। দিনে ১ স্লাইস তরমুজ খেতে পারেন নিশ্চিন্তে।

কমলা : পুষ্টিকর এই ফলটিতে পানি থাকে ৮৭% যার গ্লিসামিক ইন্ডেক্স খুবই কম। এছাড়াও এতে প্রচুর ফাইবার থাকে, চিনি কম থাকে এবং ভিটামিন সি ও থায়ামিন থাকে যা রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন ১টা কমলা খেতে পারেন।

জাম্বুরা : ডায়াবেটিস এ আক্রান্তদের জন্য জাম্বুরা একটি নিরাপদ ফল। ভিটামিন সি এ সমৃদ্ধ এই ফলে উচ্চ মাত্রার দ্রবণীয় ফাইবার থাকে যার গ্লিসামিক ইনডেক্স ২৫ এবং পানির পরিমাণ থাকে ৯১%। এছাড়াও জাম্বুরাতে নারিঞ্জেনিন নামক ফ্ল্যাভনয়েড থাকে যা শরীরের সংবেদনশীলতাকে উদ্দীপিত করে ইন্সুলিন বৃদ্ধি করে। প্রতিদিন অর্ধেক পরিমাণ জাম্বুরা খেতে পারেন যা আপনার রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখবে।

চেরি : চেরির গ্লিসামিক ইন্ডেক্স মাত্র ২২ এবং এতে ভিটামিন সি, অ্যান্টিওক্সিডেন্ট, আয়রন, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ফলেট, ম্যাগনেসিয়াম ও ফাইবার থাকে। চেরিতে অ্যান্থসায়ানিন থাকে যা ইনসুলিন এর নিঃসরণ বৃদ্ধি করে রক্তের সুগার লেভেল কমায়।তাই দিনে ১ কাপ বা আধা কাপ চেরি খেতে পারেন।

আপেল : রসালো ও সুস্বাদু ফল আপেল এ ভিটামিন সি, অ্যান্টিওক্সিডেন্ট ও দ্রবণীয় ফাইবার আছে। এতে পেক্টিন থাকে যা শরীরের টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে এবং ডায়াবেটিক্সের ইনসুলিন চাহিদা ৩৫% কমায়। তাই দৈনিক ১টা আপেল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে