বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনা শোনার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে…

22381-boroঅনলাইন ডেস্ক : কাজ করলে তার সমালোচনা থাকবেই। তবু সমালোচনা ইতিবাচকভাবে নিতে পারা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। কখনো কার্যক্ষেত্রে, কখনো বা ভালবাসার সম্পর্কে সমালোচনার মুখোমুখি হতে হয় আমাদের।

ধরুন, ড্রাইভিং করছেন। হঠাৎ আপনার গাড়ি ধাক্কা খেল ল্যাম্পপোস্টের সাথে। ধাক্কাটা সামলাতে বেশ কিছুক্ষণ লাগবে নিশ্চয়ই আপনার! ঠিক একইভাবে সমালোচনা শোনার পর নিজেকে সামলাতে গিয়ে বেশ সময় লেগে যায় আমাদের।

আমাদের যতই খারাপ লাগুক, সমালোচনা কিন্তু আমাদের জন্য ভাল। নিজেদের গ্রহণ করার মানসিকতা থেকে আমরা এগুলোকে কাজে লাগাতে পারি আমাদের ব্যক্তিত্ব গঠনের জন্য। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুসান হেইটলার পি এইচ ডি তার মতামতে জানিয়েছেন কয়েকটি উপায়ের কথা, যা আমাদের সাহায্য করবে নিজেকে নিয়ন্ত্রণ করতে। চলুন জেনে নিই সেগুলো-

আমার কাজগুলো আমি নইঃ-
যে কোন মানুষই ভুল করতে পারে। অস্বাভাবিক কিছু নয় এটা। তাই আমারও ভুল হতে পারে। ভুল করা মানে এই নয় যে, আমি মানুষটাই ভুল। এটা আমার একটা অংশমাত্র। এসব ভুল থাকা স্বত্তেও আমি একজন ভাল মানুষ। আমার এমন অনেক গুণ আছে যার কারণে মানুষ আমাকে ভালবাসবে এবং সম্মান করবে।

তথ্যই শক্তিঃ-
আমি যদি মনোযোগ দিয়ে শুনি আমার কোন আচরণগুলো মানুষের মাঝে নেতিবাচক মনোভাব তৈরি করছে তাহলে আমি শক্তি পাব নিজেকে বদলানোর। আর সেটা আমাকে আরও চমৎকার হতে সাহায্য করবে।

ভুল থেকেই শিখিঃ-
ভুল আমাকে খারাপ মানুষে পরিণত করে না। বরং এটাই আমাকে স্বাভাবিক করে, আরও ভাল মানুষ হওয়ার সুযোগ তৈরি করে। সমালোচনা আমাকে শেখায়, ছোট করে না।

কোন মানুষই পারফেক্ট নয়ঃ-
মানুষ ফেরেশতা নয়। কাজ করলেই ভুল হয়। ভুল তাদের হয় না যারা কোন কাজ করে না। লজ্জা পাওয়ার বদলে আমার খুশী হওয়া উচিৎ যে আমার ভুল থেকে শেখার আগ্রহ আছে।

ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন তথ্য দেয়ঃ-
অন্যরা যখন বলছে, আমি ভুল, তখন আমাকে খুঁজে নিতে হবে কে সঠিক। একই বিষয়কে দেখার চোখ ভিন্ন হতাই পারে। নিরপেক্ষ অবস্থান থেকে বুঝতে হবে অন্যের মত থেকে কি কি আমি গ্রহণ করব!