,

মুখে দুর্গন্ধ হওয়ার ৬ কারণ

bdp_prbনিউজ ডেস্ক : আপনার কি মুখে দুর্গন্ধ হয়? প্রিয়জন কাছে আসতেই এই নিয়ে নানা কথা শোনায়। নানা উপায় বের করেও এই সমস্যা কাটাতে না পারলে বিষয়টিকে শিকড় থেকে খোঁজাই ভালো। আর তাতেই দ্রুত সমস্যা মেটানো সম্ভব।

সাধারণভাবে আমরা জানি মুখে দুর্গন্ধ হওয়ার কারণ হিসেবে কাঁচা পেঁয়াজ, রসুন ও অত্যাধিক সিগারেট খাওয়াকেই ধরে নেওয়া হয়। কিন্তু তারপরও রয়েছে আরও কিছু কারণ। জানুন সেই কারণগুলো-

১) ডিহাইড্রেশন:
কাজের চাপে ঠিকভাবে পানি খাওয়া হয় না। সারাদিন ধরে নানা ধরনের খাবার খাওয়ার পর পানির অংশ কম থাকার কারণেই সকালে ডিহাইড্রেশন হয়। আর তার ফলেই হতে পারে মুখে দুর্গন্ধ। এই সমস্যা অতি সহজেই মিটতে পারেন। কাজের ফাঁকে পানি বেশি খেলেই মিটে যাবে সমস্যা।

২) স্পোর্ট ড্রিঙ্ক:
চটজলদি তেষ্টা মেটাতে দোকান থেকে কিনে খাওয়া হয় বিভিন্ন ধরনের স্পোর্ট ড্রিঙ্ক। আর তাতে শরীরে বেড়ে যায় ক্যালোরি। প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি বেড়ে যাওয়ার ফলেই মুখে তৈরি হতে পারে দুর্গন্ধ। আর এতেই হয় সমস্যা। তাই এই সমস্যা মেটাতে যতটা কম সম্ভব এই স্পোর্ট ড্রিঙ্ক খাওয়া উচিত।

৩) উইসডম টিথ বা আক্কেল দাঁত:
অনেকেরই আক্কেল দাঁত থাকে। আর সেই আক্কেল দাঁতের চারপাশে খাবারের কনা জমা হওয়ার ফলেই হতে পারে মুখে দুর্গন্ধ। আর তা দূর করতে দিনে অন্তত দু’বার ব্রাশ করা জরুরী।

৪) অনিয়মিত ব্রাশ করা:
অনিয়মিত ব্রাশ করা মুখে দুর্গন্ধ হওয়ার আরও একটি অন্যতম কারণ। নিয়মিত ব্রাশ করার পাশাপাশি প্রত্যেকের উচিত নিজের জিভ পরিষ্কার রাখা। আর তা না হলে মুখে তৈরি হতে পারে মুখে দুর্গন্ধ।

৫) চিজ:
আমরা অনেকেই চিজ খাই। বিভিন্ন রান্নায় এবং খাবারের আইটেমে ব্যবহার করা হয় চিজ। কিন্তু সেই চিজই আপনার মুখে তৈরি করতে পারে দুর্গন্ধ। মুলত অ্যামাইনো অ্যাসিড থাকার কারণেই এই দুর্গন্ধ হতে পারে বলে মনে করা হয়।

৬) রোগ:
অনেকেই মনে করেন দাঁত ও মারির সমস্যা থাকলেই নাকি মুখে দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু চিকিৎসকদের দাবি, শুধু দাঁত বা মারির সমস্যা নয়, মুখে দুর্গন্ধ হতে পারে পেট ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও। আর তা মেটাতে অবিলম্বে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে