মানুষকে অসামাজিক করে তুলছে সামাজিক যোগাযোগমাধ্যম

photo-1466850351প্রযুক্তি ডেস্ক : রাতে ঘুমাতে যাওয়ার আগে সবগুলো নোটিফিকেশন দেখার পর আবার সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক লগইন করেন অনেকে। সারা রাত জমে থাকা নোটিফিকেশনগুলো দেখে তবেই দিন শুরু করেন।

এই যে সামাজিক মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতা এটা কি আমাদের ক্ষতি করছে না উপকার? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিগ থিংক ডটকম।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিজিটাল ক্ল্যারিটি সম্প্রতি এক জরিপ পরিচালনা করেছে এ বিষয়ে। এক হাজার ৩০০ মানুষের ওপর চালানো এই জরিপে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের প্রতি মানুষের আসক্তির বিষয়টি উঠে এসেছে।

জরিপের ফলাফলে দেখা গেছে,১৮ থেকে ২৫ বছর বয়সীরা দৈনিক গড়ে ১৫ ঘণ্টা সময় অনলাইনে ব্যয় করেন। এর ফলে মানসিক নানা রকম পরিবর্তন ঘটছে তাদের মধ্যে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত সময় নষ্ট করা, সময়জ্ঞান না থাকা, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ও অফলাইনে থাকলে একধরনের অস্থিরতায় ভোগা।

জরিপে অংশ নেওয়া ব্রিটিশ ছাত্রী মেলিসা স্কট মনে করেন, তিনি ইন্টারনেটে আসক্ত। তিনি বলেন, ‘আমি যতক্ষণ জেগে থাকি সব সময়ই অনলাইনে থাকি। অফলাইনে গেলে আমার মধ্যে হতাশা কাজ করে এবং নিজেকে অসুস্থ মনে হয়।’

একইভাবে ভিডিও গেমে যাঁরা আসক্ত, তাঁরাও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন বাকিদের থেকে। বিশেষ করে কিশোর ও তরুণরাই ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ছে।

এই ধরনের আসক্তি নিয়ে ২০১৪ সালে চীনে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয় ‘ওয়েব জাংকি’ নামে। এই তথ্যচিত্রটির নির্মাতা শোশ শাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কিশোররা গেম খেলার জন্য স্কুল ছেড়ে দিচ্ছে। দিন-রাত তারা গেম খেলার জন্য ইন্টারনেট ক্যাফেগুলোতে গিয়ে পড়ে থাকছে।’

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার