ভারতে নিষিদ্ধ হতে পারে হোয়াটস অ্যাপ!

unnamedঅনলাইন ডেস্ক : ভারতে নিষিদ্ধ হয়ে যেতে পারে হোয়াটস অ্যাপ! সম্প্রতি এ নিয়ে দেশটির সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছেন হরিয়ানার আন্দোলনকারী সুদীপ যাদব। হোয়াটস অ্যাপ ভারতের নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক উল্লেখ করে পিটিশন জমা দেওয়া হয়। আগামী ২৯ জুন দেশটির সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির দিন ধার্য করেছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সংস্থার পক্ষ থেকে গ্রাহক পরিশেবাকে আরও উন্নত করার স্বার্থে হোয়াটস অ্যাপে ‘এন্ড টু এন্ড’ এনক্রিপশন পদ্ধতি চালু করা হয়। এই ব্যবস্থা চালু হলে, প্রেরকের হোয়াটস অ্যাপ মেসেজ কেবল গ্রাহকই পড়তে পারবেন। এমনকি এই বার্তা ঐ সংস্থার পক্ষেও জানা সম্ভব নয়।

কিন্তু সাধারণের সুবিধার পাশাপাশি এই এনক্রিপশন পদ্ধতি সন্ত্রাসবাদীদের পরোক্ষ সাহায্য করছে বলে দাবি করেন সুদীপ। এনক্রিপশন পদ্ধতির সাহায্যে জঙ্গিগোষ্ঠীগুলি নিজেদের মধ্যে বার্তা আদান প্রদান খুব সহজেই করতে পারবে। গোয়েন্দা সংস্থাগুলি তো নয়ই, স্বয়ং হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ সেই খবর জানতে পারবে না। এতে বিপদের আশঙ্কা আরও বেড়ে যাবে।

এই সমস্যার সমাধানের জন্যই সে দেশে হোয়াটস অ্যাপ নিষিদ্ধ করার পক্ষে পিটিশন জমা দিয়েছেন সুদীপ। হোয়াটস অ্যাপে এনক্রিপশনের বিরোধিতা করে আগেই ‘ট্রাই’-এ চিঠি পাঠিয়েছিলেন সুদীপ। কিন্তু টেলিকম দফতর কোন রকম প্রতিক্রিয়া না দেওয়ায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন সুদীপ।

পিটিশন শুনে বিচারপতি কী রায় দেবেন তার উপরই নির্ভর করে রয়েছে সে দেশের হোয়াটস অ্যাপ পরিষেবার ভাগ্য। আগামী ২৯ জুনই জানা যাবে ভারতে আদৌ হোয়াটস অ্যাপ বৈধ থাকবে কি না!

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার