বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানি পানে অনীহা? জেনে নিন কিছু টিপস

21782-boroনিউজ ডেস্ক : একজন পূর্ণ বয়স্ক মানুষের দিনে ৮ গ্লাস অথবা ২ লিটার পানি পান করা উচিত। কোন কোন বিশেষজ্ঞ মনে করেন ৭ গ্লাস অথবা তারচেয়ে বেশি পানি পান করা উচিত। কিন্তু এই পানি পানে অনেকের অনীহা কাজ করে। আপনি যদি তাদের দলের হয়ে থাকেন, তবে জেনে নিন শরীর হাইড্রেটেড রাখার জন্য সবসময় পানি পান করার প্রয়োজন নেই। কিছু খাবার আছে যা পানির চাহিদা পূরণ করে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। শসাঃ-
শসাতে ৯৬.৭% পানি রয়েছে। এটি আপনার শরীরে পানির চাহিদা পূরণ করে থাকে। সালাদ, শসার জুস অথবা খাবারের সাথে খালি শসা খেতে পারেন। এক কাপ শসা এক গ্লাস পানির সমান।

২। তরমুজঃ-
এই গরমে যে ফলগুলো বাজারে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, তার মধ্যে তরমুজ অন্যতম। এতে ৯৩% পানি রয়েছে। এতে মিনারেল, লবণ এবং প্রাকৃতিক চিনি রয়েছে। শুধু তাই নয় তরমুজ ম্যাগনেসিয়াম, পটাসিয়াম আরও অনেক ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে।

৩। টকদইঃ-
টকদইয়ে ৮৫% থেকে ৮৮% পর্যন্ত পানি রয়েছে। এছাড়া টকদইয়ে ক্যালসিয়াম, ভিটামিন বি, রিবোফ্লেবিন রয়েছে। টকদই খালি অথবা অন্য যেকোন ফল অথবা সবজির সাথে মিশিয়ে খেতে পারেন।

৪। টমেটোঃ-
সালাদ অথবা খাবারে টমেটো রাখুন। টমেটোর ৯৪.৫% পানি। এটি শরীর হাইড্রেটেড করে পানির চাহিদা পূরণ করে থাকে।

৫। গাজরঃ-
আপাতত দৃষ্টিতে গাজরকে শক্ত অথবা সলিড খাবার মনে হলেও, এর ৯০% পানি। পানির সাথে সাথে এতে রয়েছে বিটা কারটিন যা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং ক্যান্সার প্রতিরোধ করে। সালাদ অথবা স্মুদি হিসেবে গাজর খেতে পারেন।

৬। ফুটি বা বাঙ্গিঃ-
এই ফলটিতে ৯০.২% শুধু পানি। একটি অর্ধেক ফুটি প্রায় সিকি পরিমাণ তরমুজের চাহিদা পূরণ করে। এতে ৫০% ক্যালরি এবং ১০০% ভিটামিন এ এবং সি রয়েছে। ফুটি জুস অথবা ফ্রুট সালাদ করে খেতে পারেন।