,

কাঁঠালের জাদুকরী গুণ

Jackfruit_Fleshস্বাস্থ্য ডেস্ক : সময়টা কাঁঠালের। রসালো, সুস্বাদু এই ফলের ঘ্রাণ চারদিকে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। নানা গুণের কারণে সারাদেশের মানুষের কাছে সমাদৃত এই ফল। শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠাল ও এর বিচিরও রয়েছে গ্রহণযোগ্যতা। কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া হয়, কাঁঠালের বিচি রান্না করা ছাড়াও এটা দিয়ে তৈরি করা হয় ভর্তা, হালুয়া, বরফি। ভারত, থাইল্যান্ডে এবং ভিয়েতনামেও  এই ফল পাওয়া যায়। জেনে নিন কাঁঠালের গুণাগুণ:

– কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। তাই এটি হাই গ্রেড অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং ইমিউনিটি বাড়ায়।

– কাঁঠালকে বলা হয় পাওয়ার হাউজ অব এনার্জি। এতে প্রচুর কার্বোহাইড্রেট এবং ক্যালোরি থাকলেও স্যাচুরেটেড ফ্যাট তেমন একটা নেই।

– কাঁঠালে উপস্থিত আঁশ হজম ক্ষমতা বাড়ায়। এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্ত থাকা যায়।

– কাঁঠালে রয়েছে ভিটামিন ‘এ’ যা চোখকে বিভিন্ন ইনফেকশন থেকে রক্ষা করে। দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে।

– কাঁঠালে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রপার্টি এবং হাই ওয়াটার কনটেন্ট ত্বককে সতেজ রাখে।

– কাঁঠাল খেলে শরীরে হাড়ের ঘনত্ব বাড়ে এবং ক্যালিসিয়াম ক্ষরণ কম হয়। এছাড়াও এতে উপস্থিত পটাশিয়াম হাড় মজবুত করে |

– রক্তশূন্যতায় কাঁঠাল বেশ উপকারী। কাঁঠাল শরীরে আয়রন তৈরিতে সাহায্য করে।

– কাঁঠালে থাকা ভিটামিন ‘বি’ হরমোন নিয়ন্ত্রণে রাখে। তাই গর্ভবতী নারী বা প্রসূতিরা কাঁঠাল খেলে উপকার পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে