ব্রাহ্মণবাড়িয়ার হেলাল মিয়ার অন্ধ সংগীত পরিবারকে নিয়ে করা প্রতিবেদন (ভিডিও)
একটি টেলিভিশন অনুষ্ঠান যে মানুষকে কতভাবে আন্দোলিত করতে পারে ‘ইত্যাদি’ তার বড় প্রমাণ। বরাবরের মতোই ইত্যাদির এবারের পর্বে সবচেয়ে মানবিক ও হৃদয়ছোঁয়া অংশ ছিল ব্রাহ্মণবাড়িয়ার হেলাল মিয়ার অন্ধ সংগীত পরিবারকে নিয়ে করা প্রতিবেদনটি। একই পরিবারের উপার্জনক্ষম ৫ জন সদস্যসহ একটি মেয়ে এবং একমাত্র নাতনিটিও অন্ধ। পরিবারের প্রধান হেলাল মিয়া। অন্ধত্বের জন্য করুণার পাত্র না হয়ে এই পরিবার বেছে নিয়েছে সংগীতকে। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবারের সবাই মিলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ এলাকায় গান করেন। হেলাল মিয়া বললেন, তাতে যা আয় হয় তাই দিয়ে তাদের সংসার চলে। কারণ তাদের কোনো বাড়তি চাহিদা নেই। হানিফ সংকেতের অনুরোধে হেলাল মিয়ার পরিবারের সদস্যরা মিলে যখন ‘আমায় এত রাতে কেন ডাক দিলি…’ গানটি পরিবেশন করলেন-অনেক দর্শকই তখন চোখে পানি ধরে রাখতে পারেননি। কেঁদেছেন দর্শক-কেঁদেছেন হানিফ সংকেত নিজেও। ইত্যাদির মাধ্যমে তাদের সম্মান জানিয়ে শুভেচ্ছা উপহার হিসাবে দুলাখ টাকাও দেয়া হয়। একটি টিভি অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার, দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া এমনি প্রতিবেদন-ব্যাপক প্রশংসনীয় একটি বিষয়। অনুষ্ঠানের শেষে হানিফ সংকেত বললেন, ‘ভিক্ষা নয়, চুরি নয়, দুর্নীতি নয়, কোনো অসৎ পথেও না এরা যে সম্মানবোধ থেকে ভিক্ষা না করে পরিশ্রম ও নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করছেন তাকে সম্মান জানাতেই হয়।’ তার কথায় প্রতিধ্বনি তুলে আমরাও বলি- ধন্যবাদ হানিফ সংকেত, স্যালুট সেই অন্ধ পরিবারকে, ধন্যবাদ কেয়া কসমেটিকসকে ইত্যাদির এ সামাজিক আন্দোলনকে চলমান রাখতে সহযোগিতা করে যাওয়ার জন্য।
https://www.youtube.com/watch?v=B6BNEWJKtRU
https://www.youtube.com/watch?v=TlMfbEbLejA
https://www.youtube.com/watch?v=23lkKlCespw
https://www.youtube.com/watch?v=JHjQpqpOZjM
https://www.youtube.com/watch?v=wYPM6uY79Zg











