,

আসছে সিলদের জন্য স্মার্টফোন!

sealsপ্রযুক্তি ডেস্ক : স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জে সিলদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। আর এ নিয়ে চলছে নানারকম আলোচনা আর গবেষণা। উত্তর খুঁজতে একটি নতুন কৌশলের কথা ভাবছেন বিজ্ঞানীরা। তারা ব্যবহার করবেন স্মার্টফোন প্রযুক্তি। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সিলদের শরীরের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এই প্রযুক্তি।

স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের উপকূলে একসময় সিল অনেক বেশি দেখা যেতো। কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই গুরুতর যে স্কটল্যান্ডের উত্তর এবং পূর্ব উপকূলের ৯০ শতাংশ সিল-ই হারিয়ে গেছে। সিল-এর সংখ্যায় এই ভয়াবহ হ্রাসের কারণ হিসেবে এ পর্যন্ত সমুদ্রমুখী বায়ুপ্রবাহ, নৌযানগুলোর টার্বাইন, মানবসৃষ্ট দূষণ, সিলের স্বগোত্রভুক প্রবণতাসহ অনেক কিছুকেই দায়ী করা হলেও এর প্রকৃত কারণ খুঁজে বের করা যায়নি।

সিল কেন হারিয়ে যাচ্ছে এটা জানতে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে গবেষণারত ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট’ আগামী তিন বছর ধরে একটি সমীক্ষা চালাবে ওর্কনি দ্বীপপুঞ্জের সিল মাছেদের উপর। তারই অঙ্গ হিসাবে সিলদের মাথার পেছনে মোবাইল স্মার্টফোন প্রযুক্তি লাগিয়ে দেবেন গবেষকরা। গাড়ি, হার্ট মনিটার বা স্মার্ট মনিটারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সিলদের তথ্য সংগ্রহ করতে সেই একই প্রযুক্তি ব্যবহার করা হবে।
সিলের শরীরে কোনও ক্ষতি না করে, মাথার পেছনে যে নরম ফার থাকে, সেখানে স্মার্টফোন প্রযুক্তিতে তৈরি ‘টেলিমেট্র ট্যাগ’গুলি লাগিয়ে দেওয়া হবে। এদের ওজন বেশ হালকা। আর একটি নির্দিষ্ট সময় পরে সিলগুলি যখন তাদের চামড়া খসিয়ে ফেলবে, তখন এই ট্যাগগুলিও তাদের গা থেকে খসে পড়বে বলে অভিমত বিজ্ঞানীদের। ট্যাগ-লাগানো সিলগুলি যখন সমুদ্র থেকে ভেসে উঠবে বা সৈকতে বিশ্রাম নেবে তখন নানা গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যাবে বিজ্ঞানীদের কাছে। তারা সেই তথ্য সংগ্রহ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে